মাংকিপক্স ‘খুব বিরল’: বরিস জনসন

বিদেশ ডেস্ক
২৩ মে ২০২২, ২০:৩৬আপডেট : ২৩ মে ২০২২, ২০:৩৬

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, মাংকিপক্স রোগ খুব ‘বিরল’ এবং এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হওয়ার পরিণতি ‘খুব ভয়াবহ বলে মনে হচ্ছে না’। সোমবার তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

দক্ষিণ-পূর্ব লন্ডনে একটি প্রাথমিক বিদ্যালয়ে জনসন সাংবাদিকদের বলেন, রোগটির ওপর নজর রাখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর এটিই করছে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা।

জনসন জানান, স্বাস্থ্য কর্মকর্তারা ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করছেন কীভাবে এই সংক্রমণ ছড়াচ্ছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, আক্রান্তদের কাছাকাছি আসা চিকিৎসকের মতো উচ্চ ঝুঁকির ঘনিষ্ঠ সংস্পর্শে আসা মানুষদের ২১ দিন আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কয়েকজনকে স্মলপক্সের টিকা নিতে বলা হয়েছে। মাংকিপক্সের বিরুদ্ধে এই টিকাটি ভালো সুরক্ষা দেয় বলে পরিচিতি পেয়েছে।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত মাংকিপক্সে আক্রান্ত হিসেবে ২১ জনকে শনাক্ত করা হয়েছে। আক্রান্তরা সবাই ইংল্যান্ডের। সোমবার সকালে স্টকল্যান্ড প্রথম শনাক্তের ঘোষণা দিয়েছে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম