লন্ডনে স্থানীয় সরকার নির্বাচনে দুই বাংলাদেশির লড়াই

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
১৯ মার্চ ২০২৩, ১৫:০৪আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৫:১১

যুক্তরাজ্যে লন্ডনের লুটন শহরে আগামী ৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে জমে ওঠেছে বাঙালি পাড়াখ্যাত ব্যারিপার্ক এলাকা। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত লুটন ব্যস্ততম ও জনবহুল এলাকা হিসেবে পরিচিত। কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ও তাদের সমর্থকরা নিজ নিজ কৌশলে জনসংযোগ কাজ চালিয়ে যাচ্ছেন।

জানা যায়, লুটনে দ্বীর্ঘদিন ধরে ফুল কাউন্সিল নিয়ন্ত্রণে রয়েছে জাতীয়ভাবে প্রধান বিরোধীদল লেবার পার্টির। তৃতীয় অবস্থানে থাকা লিবারেল ডেমোক্রেটসের অবস্থান এখানে বিরোধী দলের ভূমিকায় রয়েছে।

এর আগে লুটন কাউন্সিলের নিয়ন্ত্রণ ছিল লিবারেলদের হাতে। আসন্ন নির্বাচনে বাঙালি অধ্যুষিত বিচ হিল ওয়ার্ড থেকে লেবার দলের অপর দুই প্রার্থীর সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভুত রুমি বেগম লড়ছেন নিজ দলের হয়ে। তার সঙ্গে লিবারেল ডেমোক্রেট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অপর বাংলাদেশি বংশোদ্ভুত প্রার্থী মাহবুবুল কারীম সুয়েদ। পেশায় সাংবা‌দিক মাহবুবুল ক‌ারীম সুয়েদ ইউ‌কে বাংলা প্রেসক্লা‌বের ট্রেজারার ও সা‌বেক কার্যনির্বাহী সদস‌্য।

এই আসনে আগামী ৪ মে দুই বাংলাদেশি প্রার্থীর একজনকে বেছে নেবেন ১০ হাজার ভোটার। পাশের ব্যারিপার্ক ওয়ার্ডে লেবার পার্টির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন লিবডেমের সলিসিটর শাহিন আহমদ।

/এলকে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম