ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছে খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
০৫ মে ২০২৫, ২১:৫৩আপডেট : ০৫ মে ২০২৫, ২২:১৭

লন্ডন সময় সোমবার বিকাল সাড়ে চারটার দি‌কে হি‌থ্রো বিমানবন্দর ছে‌ড়ে গে‌ছে খা‌লেদা জিয়াকে বহনকারী কাতা‌রের এয়ার অ্যাম্বু‌লেন্স। যুক্তরা‌জ‌্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি না‌সির আহ‌মেদ শাহীন বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। তি‌নি জানান, খা‌লেদা জিয়ার সঙ্গে মোট ১৩ জন দে‌শে যা‌চ্ছেন। নির্ধারিত সম‌য়েই সব কিছু সম্পন্ন হ‌য়ে‌ছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চার মাস চিকিৎসা শেষে সোমবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হলেন। লন্ডন সময় মধ‌্যরা‌তে তার লন্ড‌নের ভিসার মেয়াদ শেষ হবার কথা। ভিসার মেয়াদ বাড়া‌নোর সু‌যোগ থাক‌লেও গত ঈ‌দের পর থে‌কেই দে‌শে ফির‌তে উদগ্রীব ছি‌লেন খা‌লেদা জিয়া।

এর আগে, দুপুর দেড়টায় বড় ছেলে তারেক রহমানের কিংস্টনের বাসা থেকে বের হয়ে খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি হিথ্রো বিমানবন্দরের চার নম্বর টার্মিনালের ভিআইপি গেটে পৌঁছায়। সেখানে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন পোস্টার ও ব্যানার দেখা গেছে।

এদিকে, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে রানওয়ে থেকে চেয়ারপারসনকে বহন করা কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশের উদ্দেশে রওনা করেছে।

আরও পড়ুন: হি‌থ্রো বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া

ঢাকার উদ্দেশে লন্ডনের বাসা থেকে বের হয়েছেন খালেদা জিয়া

খালেদা জিয়ার দেশে ফেরা: বিমানবন্দর-গুলশান পর্যন্ত সড়কে ডিএমপির নির্দেশনা

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী