বিমানবন্দর সড়কে যানজটের শঙ্কা, যে নির্দেশনা দিলো ডিএমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৫, ২০:২৮আপডেট : ০৬ মে ২০২৫, ০৯:০২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন মঙ্গলবার (৭ মে)। এদিন সকাল সাড়ে ১০টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং সেখান থেকে গুলশানের নিজ বাসভবনে ফিরবেন।

এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের বিপুল উপস্থিতির আশঙ্কায় ঢাকা মহানগরীতে জনসমাগম ও যান চলাচলে প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে, সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য নাগরিকদের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে।

সোমবার (৬ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফেরাকে কেন্দ্র করে সড়কে যানজট সৃষ্টি হতে পারে। এ উপলক্ষে সাধারণের যান চলাচলে নিম্ন নির্দেশনা মানার অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপির নির্দেশনা

ফুটপাতে অবস্থান: সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান-বনানী থেকে বিমানবন্দর সড়কে অবস্থান না করে ফুটপাতে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়েছে। দলীয় নেতাদের স্বেচ্ছাসেবক মোতায়েন করে এই বিষয়ে সহায়তার আহ্বান জানানো হয়েছে।

বিকল্প রুট ব্যবহারের আহ্বান: কামারপাড়া-ধউর ব্রিজ-পঞ্চবটি-মিরপুর বেড়িবাঁধ-গাবতলী রুট, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হাউজ বিল্ডিং-জমজম টাওয়ার-মেট্রোরেল উত্তর স্টেশন-মিরপুর ডিওএইচএস, গুলশান-১/পুলিশ প্লাজা-মহাখালী র‍্যাম্প হয়ে এক্সপ্রেসওয়ে, মহাখালী থেকে ময়মনসিংহ/টাঙ্গাইলগামী যানবাহনের জন্য গাবতলী রুট, এক্সপ্রেসওয়েতে চলাচলকারী যানবাহনের জন্য বনানী-কাকলী র‍্যাম্পের পরিবর্তে মহাখালী/এফডিসি র‍্যাম্প ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

সেনানিবাসের রাস্তা: সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত হালকা যানবাহনের জন্য জিয়া কলোনী-জাহাঙ্গীর গেট-সৈনিক ক্লাব-স্টাফ রোড খোলা থাকবে।

সিএনজি ও মোটরসাইকেল চলাচল: এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্দিষ্ট গতিসীমা ও লেন মেনে চলতে পারবে। ট্রাফিক পুলিশ থাকবে কঠোর নজরদারিতে।

রেল ব্যবস্থাপনা: টঙ্গী, এয়ারপোর্ট ও তেজগাঁও স্টেশনে আন্তনগর ট্রেনগুলো দুই মিনিট করে থামবে। কমলাপুর-টঙ্গী রুটে চলবে অতিরিক্ত শাটল ট্রেন।

যাত্রীদের পরামর্শ: হজযাত্রী, বিদেশগামী যাত্রী ও এসএসসি পরীক্ষার্থীদের যথেষ্ট সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ করা হয়েছে।

মেট্রোরেল ব্যবহার: মিরপুর ও উত্তরা এলাকার বাসিন্দাদের মেট্রোরেল ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

অভ্যর্থনাকারীদের নির্দেশনা

ব্যাগ, লাঠি বহন নিষেধ। কোনও যানবাহন দিয়ে গাড়ি বহরে যুক্ত হওয়া যাবে না। মোটরসাইকেল নিয়ে জনতার ভেতরে চলাচল নিষিদ্ধ।

ডিএমপি অনুরোধ করেছে সবার সহযোগিতায় এদিনের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সফলভাবে সম্পন্ন করতে তাদের সহায়তা করার জন্য।

/এবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ফাঁকা ঢাকার নিরাপত্তায় নজরদারি, ছুটি পাননি বেশিরভাগ পুলিশ
‘ঈদের জামাত ও ফাঁকা ঢাকায় থাকছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম