লন্ডনে নিষিদ্ধ ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপের বিক্ষোভ, গ্রেফতার ৪৬৬

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২৫, ০৯:১১আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৯:১১

লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের সংগঠনকে সমর্থন জানাতে হওয়া এক বিক্ষোভ থেকে শত শত মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। গত মাসে ব্রিটিশ সরকার সংগঠনটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছিল। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, শনিবার ( ৯ আগস্ট) স্থানীয় সময় রাত ৯টার মধ্যে ওয়েস্টমিনস্টারে পার্লামেন্ট স্কয়ার থেকে ৪৬৬ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পুলিশ জানিয়েছে, প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন জানানোর অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

এর আগে দেওয়া এক পোস্টে পুলিশ বলেছিল, ‘প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন জানানো যে কাউকে আমরা গ্রেফতার করব।’

প্যালেস্টাইন অ্যাকশন সমর্থনকারী এক বিক্ষোভকারীকে আটক করছেন পুলিশ। ছবি: রয়টার্স।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, পুলিশ স্কয়ারের ওপর বসে থাকা বিক্ষোভকারীদের সরিয়ে নিচ্ছে। তাদের হাতে ছিল ‘আমি গণহত্যার বিরোধিতা করি। আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি’ লেখা প্ল্যাকার্ড।

‘ডিফেন্ড আওয়ার জুরিস’ নামের অ্যাডভোকেসি গ্রুপ বিক্ষোভের আয়োজন করেছিল। গ্রুপটি এক্সে লিখেছে, ‘মানুষ সমষ্টিগতভাবে গাজায় গণহত্যা এবং প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধের বিরোধিতা করছে।’

প্যালেস্টাইন অ্যাকশনের ওপর সরকারের নিষেধাজ্ঞার বিরোধিতা করে হওয়া ধারাবাহিক বিক্ষোভে এটি সর্বশেষ গ্রেফতারের ঘটনা। সমালোচকরা বলছেন, এই নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা ও বিক্ষোভের অধিকার খর্ব করছে। একই সঙ্গে গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ দমিয়ে রাখার চেষ্টা করছে।

২০০০ সালের সন্ত্রাসবাদ আইন অনুযায়ী, সংগঠনটির সদস্যপদ গ্রহণ করা বা সমর্থন জানানো এখন অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের কারাদণ্ড।

ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীদের কেউ কেউ ফিলিস্তিনি পতাকার মতো সাদা-কালো স্কার্ফ পরেছেন। তাঁদের ‘আপনাদের লজ্জা পাওয়া উচিত’, ‘গাজা থেকে হাত গুটাও’ ইত্যাদি স্লোগান দিতে শোনা গেছে। পাশাপাশি ‘আমি গণহত্যার বিরোধী, প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থক’ এর মতো বিভিন্ন স্লোগান–সংবলিত প্ল্যাকার্ড বহন করতেও দেখা গেছে।

শনিবার পার্লামেন্ট স্কোয়ার থেকে আল জাজিরার সোনিয়া গ্যালেগো জানিয়েছেন, গ্রেফতার বা শাস্তির হুমকি ‘প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থকদের’ দমিয়ে রাখতে পারেনি।

বিক্ষোভকারী প্যাডি ফ্রেন্ড বলেছেন, সমাবেশে পুলিশের প্রতিক্রিয়া যুক্তরাজ্যে স্বাধীনতার প্রশ্ন তুলেছে। তিনি আল জাজিরাকে বলেন, ‘যদি আমরা মাত্র সাতটি শব্দ লেখা একটি সাইনবোর্ড নিয়ে চুপচাপ বসে থাকতে না পারি, তবে মতপ্রকাশের স্বাধীনতার মানেটা কী?’

আরেক বিক্ষোভকারী দাদী মানজি ম্যানসফিল্ড আগের এক সমাবেশে গ্রেফতার হওয়া সত্ত্বেও শনিবার আবারও প্রতিবাদে অংশ নেন। তিনি আল জাজিরাকে বলেন, ‘এটা সেই ব্রিটেন নয় যেখানে আমি বড় হয়েছি।’

/এস/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের