২০ বছর ধরে স্ত্রীকে মাদক খাইয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪২আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৬

যুক্তরাজ্যে এক ব্যক্তি ২০ বছরেরও বেশি সময় ধরে স্ত্রীর অজান্তে মাদক খাইয়ে ধর্ষণের কথা স্বীকার করেছেন। ২০০৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত স্ত্রীর বিরুদ্ধে ধর্ষণসহ ৬০টি অপরাধের কথা মঙ্গলাবার আদালতে স্বীকার করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে।
 
আইনি কারণে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। প্রতিবেদন অনুযায়ী, ম্যানচেস্টারের মিনশাল স্ট্রিট ক্রাউন কোর্টে স্বীকারোক্তির সময় ভুক্তভোগী নারী পরিবারের সদস্যসহ উপস্থিত ছিলেন। গ্রেটার ম্যানচেস্টারের স্টকপোর্ট এলাকার ষাটোর্ধ্ব ওই ব্যক্তি ধর্ষণ, যৌন নির্যাতন এবং অপরাধের উদ্দেশ্যে মাদকজাতীয় পদার্থ প্রয়োগসহ একাধিক অভিযোগে নিজের দোষ স্বীকার করেন। অভিযোগগুলো পড়ার সময় তাকে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়।

দোষ স্বীকারের পর গ্রেটার ম্যানচেস্টার পুলিশের সহকারী প্রধান কনস্টেবল রিক জ্যাকসন বলেন, জটিল এই তদন্তে ভুক্তভোগীকে সহায়তা করাই পুলিশের প্রধান লক্ষ্য। তিনি বলেন, মাদক প্রয়োগ করে যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে কেউ আশঙ্কা করলে প্রমাণ, নিশ্চিত হওয়া বা পরিষ্কার স্মৃতি না থাকলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হবে।

এর আগে ওই ব্যক্তি স্ত্রীর অনুমতি ছাড়া তার অন্তরঙ্গ ছবি ও ভিডিও যৌন তৃপ্তির উদ্দেশ্যে অন্যদের সঙ্গে শেয়ার করার কথাও স্বীকার করেছিলেন। বিচার শেষে তার অপরাধের সাজা ঘোষণা করা হবে।

এ ঘটনায় আরও ১২ জন সহ-আসামি রয়েছেন, যাদের বয়স ২৮ থেকে ৭৪ বছরের মধ্যে। তারা ওই নারীর সঙ্গে সংশ্লিষ্ট সব অভিযোগ অস্বীকার করেছেন। আরেক ব্যক্তি এর আগে ওই নারীর বিরুদ্ধে যৌন অপরাধের কথা স্বীকার করেছিলেন। মামলার বিচার আগামী কয়েক সপ্তাহেও চলবে বলে জানা গেছে।

/এসএইচএম/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেগরুর মাংসের দোকান বন্ধ, বাংলায় হঠাৎ এমন সংকট কেন?
১০০ দিনেও ফেরেনি ইন্টারনেট, পাকিস্তান-শাসিত কাশ্মীরে কী ঘটছে?
‘মহাকাশে যুদ্ধের প্রস্তুতি বন্ধ করুন’, যুক্তরাষ্ট্রকে চীনের বার্তা
সর্বশেষ খবর
গরুর মাংসের দোকান বন্ধ, বাংলায় হঠাৎ এমন সংকট কেন?
কী, কেন, কীভাবেগরুর মাংসের দোকান বন্ধ, বাংলায় হঠাৎ এমন সংকট কেন?
যেন ‘স্যার’ বলতেই হবে এটা খুবই খারাপ: তথ্য উপদেষ্টা
যেন ‘স্যার’ বলতেই হবে এটা খুবই খারাপ: তথ্য উপদেষ্টা
ইমরান খানের জন্য অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চান সাবেক ৭ অধিনায়ক
ইমরান খানের জন্য অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চান সাবেক ৭ অধিনায়ক
জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাসের সরবরাহ
জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাসের সরবরাহ
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি