কী, কেন, কীভাবে

গরুর মাংসের দোকান বন্ধ, বাংলায় হঠাৎ এমন সংকট কেন?

আন্তর্জাতিক ডেস্ক 
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৭

কলকাতার ট্যাংরা এলাকার একমাত্র কসাইখানার সামনের গলিটি এখন খাঁ খাঁ করে। কলোনি আমলের এই প্রাচীন ভবনটির মূল লোহার ফটক ভেতর থেকে বন্ধ থাকায় এটিকে যেকোনও দুর্গের মতো দেখায়। শহরের এই কসাইখানাটি বন্ধ হয়ে যাওয়ায় গত তিন মাস ধরে বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

গত ১৩ মে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে গবাদি পশু জবাইয়ের বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে। এর মাত্র চার দিন আগে রাজ্য বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জয়ী হয় এবং দীর্ঘ ১৫ বছরের মমতার বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস (টিএমসি) শাসনের অবসান ঘটে।

ওই নথিতে ১৯৫০ সালের পশ্চিমবঙ্গ প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে পালনের কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, উপযুক্ত সনদ ছাড়া গরু, ষাঁড়, বলদ, বাছুর ও নির্দিষ্ট শ্রেণির মহিষ জবাই করা যাবে না। কেবল ১৪ বছরের বেশি বয়সি, কাজ বা প্রজননে অনুপযুক্ত কিংবা বয়স, আঘাত বা স্থায়ী অসুস্থতার কারণে কর্মক্ষমতাহীন গবাদি পশুর ক্ষেত্রেই এই সনদ দেওয়া সম্ভব। এছাড়া বিজ্ঞপ্তিতে খোলা স্থানে জবাই নিষিদ্ধ করে কেবল পৌর বা স্থানীয় নির্ধারিত কসাইখানায় জবাই করার নির্দেশ দেওয়া হয়।

কমছে বিক্রি, মেন্যু থেকে বাদ পড়ছে বিফ স্টু

মে মাসে ঈদের প্রাক্কালে এই বিজ্ঞপ্তি জারির পর এর প্রভাব ছিল তাৎক্ষণিক। কলকাতা ও এর আশপাশের হোটেল ও বাজারে দেখা দেয় গোশতের তীব্র সংকট। ঈদের মৌসুম পার হয়ে তিন মাসের বেশি সময় কেটে গেলেও রাজ্যে গরুর মাংসের এই সংকট কাটেনি।

ব্যবসায়ীদের মতে, সনদ জটিলতার পাশাপাশি সিটির মিউনিসিপ্যাল কর্পোরেশনের লাইসেন্স নবায়ন প্রক্রিয়া স্থগিত থাকায় এই সংকট আরও ঘনীভূত হয়েছে। গত জুনে বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগ করার পর পৌরসভার কার্যক্রম স্থবির হয়ে পড়ে। ফলে ব্যবসায়ীরা তাদের বার্ষিক লাইসেন্স নবায়ন করতে পারছেন না। ব্যবসায়ীদের দাবি, অতীতে কোনও সরকারের আমলেই এমন পরিস্থিতির মুখে পড়তে হয়নি।

সরবরাহ কমে যাওয়ায় বেড়ে গেছে দাম। নিষেধাজ্ঞার আগে যে মাংসের কেজি ছিল ২০০ থেকে ২৫০ টাকা, তা এখন ৩৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। অনেক হোটেল ও রেস্তোরাঁ তাদের মেন্যু থেকে গরুর মাংসের পদ বাদ দিতে বাধ্য হয়েছে। কলকাতার বিখ্যাত ‘জম্মু জম্মু রেস্টুরেন্ট’-এর মতো প্রতিষ্ঠানগুলোও গুণগত মান বজায় রাখতে না পেরে তাদের সব শাখা থেকে গরুর মাংসের পদগুলো তুলে দিয়েছে। এর ফলে তাদের প্রায় ৪০ শতাংশ পর্যন্ত ক্ষতি হয়েছে এবং কর্মী ছাঁটাই করতে হয়েছে।

পশ্চিমবঙ্গ ঐতিহাসিকভাবে ভারতের অন্যতম প্রধান গরুর মাংস ভক্ষণকারী রাজ্য হিসেবে পরিচিত। সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যের গ্রামীণ পরিবারের ১০ দশমিক ৪ শতাংশ এবং শহুরে পরিবারের ৭ দশমিক ৯ শতাংশ মানুষ গরুর মাংস বা মহিষের মাংস খেয়ে থাকেন। তবে বর্তমান কড়াকড়ির কারণে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে।

মালদহ ও বারুইপুরের মতো জেলাগুলোতেও একই চিত্র দেখা গেছে। অনেক জায়গায় পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, গোপনে রাতের অন্ধকারে পশু জবাই করে বাড়ি বাড়ি মাংস সরবরাহ করা হচ্ছে। সাধারণ মানুষ তাদের ঐতিহ্যবাহী খাদ্যতালিকা ধরে রাখতে জীবনের ঝুঁকি নিয়ে এই পথ বেছে নিচ্ছেন।

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার ও প্রশাসনিক প্রধান স্মিতা পাণ্ডের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি ‘অ্যানিমেল রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট’-এর সাথে সম্পর্কিত। অন্যদিকে, ওই দফতরের ভেটেরিনারি সার্ভিসের ডিরেক্টর নিখিল কুমার শিত জানিয়েছেন, কসাইখানা এবং লাইসেন্স সংক্রান্ত বিষয়টি কেএমসি ও কমিশনারের এখতিয়ারভুক্ত। সব মিলিয়ে, পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী এই গোশত ব্যবসার ভবিষ্যৎ নিয়ে ঘোর অনিশ্চয়তা কাটছে না। 

সূত্র: আল জাজিরা

/এএস/ 
সম্পর্কিত
২০ বছর ধরে স্ত্রীকে মাদক খাইয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ
১০০ দিনেও ফেরেনি ইন্টারনেট, পাকিস্তান-শাসিত কাশ্মীরে কী ঘটছে?
‘মহাকাশে যুদ্ধের প্রস্তুতি বন্ধ করুন’, যুক্তরাষ্ট্রকে চীনের বার্তা
সর্বশেষ খবর
সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের ঘটনা খতিয়ে দেখবেন তথ্য উপদেষ্টা
সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের ঘটনা খতিয়ে দেখবেন তথ্য উপদেষ্টা
‘মিথ্যা মামলা হলে ন্যায়বিচার পাওয়ার সুযোগ আছে’
‘মিথ্যা মামলা হলে ন্যায়বিচার পাওয়ার সুযোগ আছে’
যেন ‘স্যার’ বলতেই হবে এটা খুবই খারাপ: তথ্য উপদেষ্টা
যেন ‘স্যার’ বলতেই হবে এটা খুবই খারাপ: তথ্য উপদেষ্টা
ইমরান খানের জন্য অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চান সাবেক ৭ অধিনায়ক
ইমরান খানের জন্য অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চান সাবেক ৭ অধিনায়ক
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি