ট্রাম্পের ‘অচল’ মন্তব্যে ন্যাটো জোটে ‘উদ্বেগ’

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৭, ২১:১২আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ২১:২২

ট্রাম্পের ‘অচল’ মন্তব্যে ন্যাটো জোটে ‘উদ্বেগ’ ন্যাটোকে ‘অচল’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে জোটভুক্ত দেশগুলোর মধ্যে ‘উদ্বেগ’ সৃষ্টি করেছে। সোমবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোটভুক্ত দেশগুলোর এ উদ্বেগের কথা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক খবরে বিষয়টি জানা গেছে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমিয়ের জানান, ট্রাম্পের এই মন্তব্য যুক্তরাষ্ট্রের হবু প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।

ব্রাসেলসে ন্যাটো সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলেবার্গের সঙ্গে পরামর্শের পর জার্মান পররাষ্ট্রমন্ত্রী জানান, ট্রাম্পের মন্তব্য জোটের মধ্যে উদ্বেগ ও আশঙ্কা তৈরি করেছে। তিনি বলেন, হবু প্রেসিডেন্টের মন্তব্য তার সম্ভাব্য প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাংঘর্ষিক। কয়েকদিন আগেই ওয়াশিংটনে শুনানিতে হবু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ন্যাটোকে কার্যকর বলে উল্লেখ করেছিলেন। ফলে এখন আমাদের পরবর্তী ঘটনাপ্রবাহ খেয়াল রাখতে হবে।

নিউ ইয়র্কে ব্রিটিশ ও জার্মান দৈনিক পত্রিকাকে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ন্যাটো অনেক, অনেক বছর আগেই তার কার্যকারিতা হারিয়েছে। ন্যাটো অচল কারণ সন্ত্রাস মোকাবিলায় তা কিছুই করছে না।

এছাড়া ন্যাটো জোটের ২৮ সদস্যের মধ্যে বেশিরভাগ দেশই নিজেদের দায়িত্ব পালন করছে না। যদিও ট্রাম্প বলেন, ন্যাটো তার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম