টেক্সাসে ওয়ালমার্টের কার পার্কে ৮জনের লাশ উদ্ধার

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০১৭, ১৭:৪৭আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৭:৪৮

টেক্সাসে ওয়ালমার্টের কার পার্কে ৮জনের লাশ উদ্ধার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান অ্যান্তোনিও এলাকায় ওয়ালামার্টের একটি কার পার্কে ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার তাদের লাশ একটি ট্রাক থেকে উদ্ধার করা হয়। এছাড়া অন্তত ২০ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হওয়া ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে তারা হিটস্ট্রোক অথবা পানিশূন্যতায় ভুগছিলেন।

ট্রাকটি কোথা থেকে এসেছে তা জানায়নি পুলিশ। তবে চালককে কাস্টডিতে নেওয়ার কথা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগ নিহতদের পরিচয় বের করার চেষ্টা করছে।

সান অ্যান্তোনিও এলাকাটি মেক্সিকো সীমান্ত থেকে মাত্র কয়েক ঘণ্টার পথ।

সংবাদ সম্মেলনের স্থানীয় পুলিশ প্রধান উইলিয়াম ম্যাকমানুস জানান, ওয়ালমার্টের এক কর্মচারীর ফোন পাওয়ার পর লাশ উদ্ধার করা হয়। কোনও ব্যক্তি পানি চাওয়ার পর ওই কর্মচারী ট্রাকের কাছে গিয়েছিলেন। পরে তিনি ফোন দিয়ে পুলিশকে জানান। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম