শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের মিছিল: ভার্জিনিয়ায় জরুরি অবস্থা জারি

বিদেশ ডেস্ক
১২ আগস্ট ২০১৭, ২১:৫০আপডেট : ১২ আগস্ট ২০১৭, ২১:৫২

শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের মিছিল: ভার্জিনিয়ায় জরুরি অবস্থা জারি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের শারলটেসভাইল শহরে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের বড় ধরনের মিছিলকে কেন্দ্র সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে এই জরুরি অবস্থা জারি করা হলো।

পুলিশ বিভাগ জানিয়েছে, জরুরি অবস্থা জারি করার ফলে কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য অতিরিক্ত বাহিনী চাইতে পারবে।

দাস প্রথার বিলোপবিরোধী কনফেডারেট জেনারেলের ভাস্কর্য সরানোকে কেন্দ্র করে শহরটিতে উত্তেজনা বিরাজ করছে। এর প্রতিবাদে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীরা ইউনাইট দ্য রাইট ব্যানারে এই মিছিল আয়োজন করছে। এই মিছিলের বিপক্ষে পাল্টা কর্মসূচি পালনেও শহরে বিক্ষোভকারীরা জড়ো হচ্ছেন। মিছিলটি শনিবার অনুষ্ঠিত হবে।

এর আগে ভাস্কর্য সরানোর বিরোধিরা ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছেন। মশাল হাতে শত শত শ্বেতাঙ্গ এই মিছিলে শ্লোগান দেন ‘ইহুদিরা আমাদের জায়গা নিতে পারবে না’ এবং ‘শ্বেতাঙ্গদের জীবনের মূল্য আছে।’

এই মিছিলের সময় বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। শহরের মেয়র শ্বেতাঙ্গ জাতীয়বাদীদের এই মিছিলকে 'বর্ণবাদী' বলে বর্ণনা করে এর নিন্দা করেছেন। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম