এখনই উ. কোরিয়ার সঙ্গে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা নেই: সিআইএ প্রধান

বিদেশ ডেস্ক
১৩ আগস্ট ২০১৭, ২৩:৪৩আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ২৩:৪৬

এখনই উ. কোরিয়ার সঙ্গে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা নেই: সিআইএ প্রধান এখনই উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সির (সিআইএ) প্রধান মাইক পম্পেও। ফক্স নিউজ সানডে অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন সিআইএ পরিচালক।

মাইক বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তর কোরিয়া যে গতিতে এগিয়ে যাচ্ছে তা উদ্বেগজনক।

উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জনের কতটুকু কাছাকাছি পৌঁছেছে এমন প্রশ্নের জবাবে সিআইএ প্রধান বলেন, তারা কাছাকাছি পৌঁছে গেছে।

তবে তিনি দাবি করেন, এরপরও সহসাই উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা নেই। পম্পেও বলেন, লোকজন পারমাণবিক যুদ্ধের কথা বলছে বলে শুনছি। কিন্তু এমন দাবির পক্ষে কোনও গোয়েন্দা তথ্য নেই আমার কাছে।

মাইক পম্পেও জানিয়েছেন, উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে। এতে তিনি অবাক হবেন না।

তিনি বলেন, আমি নিশ্চিত যে (উত্তর কোরীয় নেতা কিম জং উন) ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাবেন। আরেকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলে আমি অবাক হব না। জুলাই মাসে তিনি দুটি পরীক্ষা চালিয়েছেন। এই মাসে আরেকটি পরীক্ষা করলে অবাক হওয়ার কিছু থাকবে না।

পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে বেশ কিছুদিন ধরেই। সর্বশেষ উ. কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার বিপরীতে মার্কিন প্রস্তাবে সমর্থন দিয়ে জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা আরোপের পর থেকে পিয়ংইয়ং-ওয়াশিংটন উত্তেজনা নতুন মাত্রা পায়। শুরু হয় দু্‌ই দেশের শীর্ষ নেতার পারস্পরিক হুমকিধামকি। এক পর্যায়ে উ. কোরিয়া যুক্তরাষ্ট্রের গুয়ামের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা ঘোষণা করে। জবাবে দেশটিকে ‘ধূলায় মিশিয়ে দেওয়া’র হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক