টুইটারে নিষিদ্ধ রাশিয়ার ক্যাস্পারিস্কি ল্যাবের বিজ্ঞাপন

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০১৮, ১২:২৯আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১২:৩৬

অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার নির্মাতা ক্যাস্পারিস্কি ল্যাবকে আর বিজ্ঞাপন দেখাতে দেবে না টুইটার। মস্কোভিত্তিক প্রতিষ্ঠানটিকে নিষিদ্ধ করার কারণ হিসেবে তারা দুটি বিষয় উল্লেখ করেছে। প্রথমত, দুই প্রতিষ্ঠানের ব্যবসা পরিচালনাগত পার্থক্য এমন যে একসাথে কাজ করা সম্ভব নয়। আর দ্বিতীয়ত, তাদের আশঙ্কা, ক্যাস্পারিস্কি ল্যাবের সঙ্গে রাশিয়ার গোয়েন্দা সংস্থার গোপন আঁতাত আছে। শুক্রবার বার্তাসংস্থা রয়টার্সকে টুইটার এক ইমেইল বার্তায় এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। টুইটারে নিষিদ্ধ রাশিয়ার ক্যাস্পারিস্কি ল্যাবের বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছিল, ক্যাস্পারিস্কি ল্যাবের সঙ্গে রুশ গোয়েন্দা সংস্থার আঁতাত রয়েছে এবং প্রতিষ্ঠানটির সফ্টওয়্যার রাশিয়ার সাইবার গোয়েন্দাগিরির কাজে ব্যবহৃত পারে। এমন সন্দেহের পর ট্রাম্প প্রশাসন সরকারি সব কাজে ক্যাস্পারিস্কি ল্যাবের পণ্য ব্যবহার নিষিদ্ধ করে দেয়। তবে দেশটির হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে জিনেট ম্যানফ্রা বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের কোনও প্রতিষ্ঠানকে ক্যাস্পারিস্কির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেননি। তারা শুধু যুক্তরাষ্ট্রের সরকারি নেটওয়ার্কে ক্যাস্পারিস্কির পণ্য নিষিদ্ধ করেছেন। কিন্তু টুইটার বলছে অন্য কথা। রয়টার্সকে তারা জানিয়েছে, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সতর্কবাণী পেয়েই তারা ক্যাস্পারিস্কিকে নিষিদ্ধ করেছে।

ক্যাস্পারিসি ল্যাব অবশ্য তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে। তারা এমনও বলেছে, দরকার হলে তারা তাদের সফ্টওয়্যারের কোড বিশেষজ্ঞদের পরীক্ষার জন্য উন্মুক্ত করে দেবে, যাতে সফ্টওয়্যারে ইচ্ছাকৃত কোনও দুর্বলতা থাকলে তারা তা চিহ্নিত করতে পারেন। প্রতিষ্ঠানটি নিষেধাজ্ঞার আওতামুক্ত হতে যুক্তরাষ্ট্রের আদালতের শরণাপন্ন হয়েছে।

এ বিষয়ে প্রথম জানাজানি হয় ক্যাস্পারিস্কি ল্যাবের সহপ্রতিষ্ঠাতা ইউজেন ক্যাস্পারিস্কির লেখা ব্লগ পোস্ট থেকে। সেখানে তিনি টুইটারের দেওয়া নিষেধাজ্ঞার বিষয়ে উল্লেখ করেছিলেন। তার ভাষ্য, ক্যাস্পারিস্কি টুইটারের দেওয়া নিষেধাজ্ঞার বিষয়ে প্রথম জানতে পেরেছিল গত জানুয়ারিতে। টুইটারকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করে দেখতে অনুরোধ করেছেন তিনি। তার ভাষ্য, ‘আমরা কোনও লিখিত বা অলিখিত নিয়ম ভঙ্গ করিনি। আমাদের ব্যবসার প্রকৃতি আর সবার মতনই। আমরা ব্যবহারকারীদের কাছে নিরাপত্তা পণ্য বিক্রি করি, আর তারা সেটার জন্য আমাদেরকে টাকা দেয়।’

টুইটারের পাশাপাশি ফেসবুকও গত জানুয়ারিতে তাদের পছন্দের অ্যান্টিভাইরাস সফ্টওয়্যারের তালিকা থেকে ক্যাস্পারিস্কির নাম সরিয়ে নিয়েছিল।

/এএমএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে চুক্তি করতে ট্রাম্প এখনও প্রস্তুত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ট্রাম্প-শি বৈঠকের আগে যুক্তরাষ্ট্রকে ‘রেড লাইন’ জানালো চীন
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইরানের সঙ্গে বৈঠকে আগ্রহী যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
সেনাবাহিনীকে ঘিরে অপতথ্য বাড়ছে
সেনাবাহিনীকে ঘিরে অপতথ্য বাড়ছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরি, এনসিপি নেতা কারাগারে
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরি, এনসিপি নেতা কারাগারে
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা থাকবে
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা থাকবে
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ