ওয়েইনস্টাইনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলো পুলিশ

বিদেশ ডেস্ক
২৫ মে ২০১৮, ১৮:৫৭আপডেট : ২৫ মে ২০১৮, ১৮:৫৮

হলিউড মোড়ল হার্ভে ওয়েইনস্টাইনের বিরুদ্ধে ধর্ষণ ও একাধিক যৌন নিপীড়নের অভিযোগ এনেছে নিউ ইয়র্ক পুলিশ। শুক্রবার পুলিশের কাছে আত্মসমর্পনের পর পুলিশ এই অভিযোগ এনেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

হার্ভে ওয়েইনস্টাইন

খবরে বলা হয়েছে, ৬৬ বছরের এই প্রযোজকের বিরুদ্ধে বেশ কয়েকজন নারী ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। তবে ওয়েইনস্টাইন ‘সম্মতি ছাড়া’ যৌন সম্পর্কের কথা অস্বীকার করে আসছেন।

শুক্রবার পুলিশ আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অভিযোগ আনলো।

এর আগে ৫ অক্টোবর নিউ ইয়র্ক টাইমসের এক বিস্ফোরক প্রতিবেদনে জানায়, ওয়েইনস্টাইন হলিউডের একজন অভিনেত্রী ও মডেলকে যৌন নিপীড়ন করেছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তারকারাই নন, সহকারী আর অফিসের কর্মচারিরাও নাকি তার কুনজর থেকে রেহাই পাননি!

গত তিন দশকে অন্তত আট জন নারীকে হার্ভের ক্ষমতার সামনে আপস করতে হয়েছে বলে অভিযোগ রয়েছে।

হার্ভে ওয়েইনস্টাইন হলিউডের সবচেয়ে ক্ষমতাধর মানুষগুলোর একজন। ১৯৭৯ সালে ভাই ববকে নিয়ে তিনি গড়ে তোলেন স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান মিরাম্যাক্স। ২০০৫ সালে তারা এটি বিক্রি করে প্রতিষ্ঠা করেন দ্য ওয়েইনস্টাইন কোম্পানি। তার প্রযোজিত অস্কারজয়ী ছবির তালিকায় আছে ‘শেক্সপিয়র ইন লাভ’, ‘শিকাগো’, “দ্য কিং’স স্পিচ”, ‘দ্য আর্টিস্ট’ প্রভৃতি। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের মূল দাতাদের একজন ছিলেন তিনি।

ব্যক্তিজীবনে হার্ভে পাঁচ সন্তানের বাবা। এর মধ্যে দু’জনের মা জিওর্জিওনা রোজ চ্যাপম্যান। ২০০৭ সালে এই ফ্যাশন ডিজাইনারকে বিয়ে করেন তিনি।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের