গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে উত্তর কোরিয়া: মার্কিন কর্মকর্তা

বিদেশ ডেস্ক
৩০ জুন ২০১৮, ১১:৩৯ আপডেট : ৩০ জুন ২০১৮, ১১:৪১

পারমাণবিক অস্ত্রের জন্য গোপন স্থানে গত কয়েক মাস ধরে উত্তর কোরিয়া ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা। এনবিসি নিউজ এই বিষয়ে মার্কিন গোয়েন্দা তথ্য সম্পর্কে অবহিত এক ডজনের বেশি কর্মকর্তার কাছ থেকে বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন কর্মকর্তাদের এই দাবি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। ট্রাম্প দাবি করেছিলেন, উত্তর কোরিয়া আর পারমাণবিক হুমকি নয়।

গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে উত্তর কোরিয়া: মার্কিন কর্মকর্তা

উত্তর কোরিয়া বিষয়ে সর্বশেষ মার্কিন গোয়েন্দা তথ্য অবহিত কর্মকর্তারা এনবিসি নিউজকে জানান, গত সাত মাসে পিয়ংইয়ং কোনও ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক পরীক্ষা চালায়নি। কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প জোরদার করেছে।

এক কর্মকর্তা বলেন, উত্তর কোরিয়া মজুদ কমাচ্ছে বা উৎপাদন বন্ধ করে দিয়েছে বলে কোনও প্রমাণ নেই। দীর্ঘদিন ধরেই দেশটি আমাদের কাছ থেকে অনেক কিছু গোপন করেছে। তারা যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা করছে সেটার সুস্পষ্ট প্রমাণ রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, দীর্ঘদিন ধরেই সন্দেহ করা হচ্ছে উত্তর কোরিয়া অন্তত একটি গোপন স্থানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প গড়ে তুলেছে।

পরমাণূ নিরস্ত্রকরণের নির্দিষ্ট প্রতিশ্রুতি বাস্তবায়নে আলোচনার জন্য জুলাই মাসের শুরুতে উত্তর কোরিয়া যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

এর আগে ২৭ জুন উত্তর কোরিয়া ইয়ংবিয়ুন পরমাণু গবেষণা কেন্দ্রের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘৩৮ নর্থ’ জানায়, পারমাণবিক গবেষণা অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া।  এছাড়া কেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রয়েছে।

ওয়েবসাইটটি বলছে, ইয়ংবিয়ুন পরমাণু কেন্দ্রে ওয়াটার কুলিং ব্যবস্থার আধুনিকায়ন করা হয়েছে। নির্মাণ করা হয়েছে কুলিং ওয়াটার রিজার্ভার। কেন্দ্র পরিদর্শনকারী ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবহারের জন্য নির্মাণ করা হয়েছে দুইটি ভবন।

১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বৈঠকের কয়েক সপ্তাহের মধ্যেই পিয়ংইয়ং-এর এমন পরমাণু তৎপরতা ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার খবর এলো। ওই বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে দেশটি পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে কোনও সময়সীমার কথা জানায়নি। বৈঠক শেষে ট্রাম্প অবশ্য দাবি করেন, উত্তর কোরিয়া এখন আর পরমাণু হুমকি নয়। ওই ঘোষণার ১০ দিনের মাথায় উত্তর কোরিয়াকে এখনও বড় ধরনের হুমকি হিসেবে আখ্যায়িত করে দেশটির বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা আরও এক বছরের জন্য বহাল রাখার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এমন সময় এই নিষেধাজ্ঞা অব্যাহত রাখার ঘোষণা এলো যখন দক্ষিণ কোরিয়ার সঙ্গে বেশ কয়েকটি সামরিক মহড়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের দাবি, কূটনৈতিক সমঝোতাকে সমর্থন জানাতেই মহড়া স্থগিত করা হয়েছে। এর আগে চলতি সপ্তাহে উভয় দেশের আরেকটি বড় ধরনের মহড়া স্থগিত করা হয়েছিল।

 

/এএ/
সম্পর্কিত
প্রশ্ন করতেই চটলেন ট্রাম্প, সাংবাদিকদের বললেন ‘বোকা ও নির্বোধ’
‘মাদার অব অল বম্বস’-এর পাল্টায় এবার ‘ফাদার অব অল বম্বস’ আনছে ইরান
ফ্রান্সের আন্দোলনকারীদের নিয়ে কথা বলায় ট্রাম্পকে ‘ধুয়ে’ দিলেন ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
উৎসবের পর ওজন নিয়ন্ত্রণে ফিরতে ভরসা রাখুন ৩ ভেষজ চায়ে
উৎসবের পর ওজন নিয়ন্ত্রণে ফিরতে ভরসা রাখুন ৩ ভেষজ চায়ে
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ
জীবনানন্দের প্রেম ও মানসিক অভিযাত্রার কবিতা ‘লোকেন বোসের জর্নাল’
জীবনানন্দের প্রেম ও মানসিক অভিযাত্রার কবিতা ‘লোকেন বোসের জর্নাল’
রাজধানীতে ট্রাকের চাপায় নিহত ১
রাজধানীতে ট্রাকের চাপায় নিহত ১
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট