ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন বোল্টন

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০১৮, ১৬:৩২আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৬:৩৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ব্রাজিলের নবনির্বাচিত উগ্রজাতীয়তাবাদী জেয়ার বোলসোনারোর সঙ্গে বৈঠক করবেন। বৃহস্পতিবারের এই বৈঠকে উভয়নেতার মধ্যে আদর্শিক ঐক্য স্থাপনের বিষয়টিও আলোচনা করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন বোল্টন

ডোনাল্ড ট্রাম্পের একজন সমর্থক বলে পরিচিত ব্রাজিলের বোলসোনারো। তিনিও ট্রাম্পের মতো প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে নির্বাচিত হয়ে বিস্ময়ের জন্ম দিয়েছেন। বোলসোনারো দুর্নীতির মূলোৎপাটন, অপরাধের বিরুদ্ধে অভিযান এবং রংক্ষণশীল জাতীয়তাবাদ দ্বারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বোলসোনারোর অন্তবর্তী দলের পক্ষ থেকে জানানো হয়, বোল্টনের সঙ্গে তার বৈঠক রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত হবে। এতে ব্রাজিলের পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল ফার্নান্দো আজেভেদো ও পররাষ্ট্রমন্ত্রী আর্নেস্টো আরাউজো উপস্থিত থাকবেন। আর্নেস্টোর দাবি, জলবায়ু পরিবর্তনের তত্ত্ব মার্কসবাদীদের আবিষ্কার। তিনি বিশ্বায়নবিরোধী।

বোলসোনারো হুমকি দিয়েছেন, ট্রাম্পের মতো তিনিও ব্রাজিলকে প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহার করবেন। বুধবার তিনি বলেছেন, আগামী বছর অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু সম্মেলন থেকে ব্রাজিলকে প্রত্যাহারের জন্য সরকারকে চাপ দিচ্ছেন তিনি।

মঙ্গলবার ওয়াশিংটনে বোল্টন সাংবাদিকদের জানান, বোলসোনারোর নির্বাচিত হওয়া ব্রাজিলের জন্য এক ঐতিহাসিক সুযোগ।  

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম