নতুন শুল্কারোপ স্থগিতে একমত চীন ও যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৮, ১২:৩৯আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১২:৪১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং উভয় দেশের নতুন আরোপিত শুল্ক স্থগিতে একমত হয়েছেন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, আলোচনা অব্যাহত রাখতে ৯০ দিনের জন্য এই শুল্কারোপ স্থগিত থাকবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

নতুন শুল্কারোপ স্থগিতে একমত চীন ও যুক্তরাষ্ট্র

চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধ শুরু হওয়ার পর এই বছর প্রথমবারের মতো মিলিত হয়েছেন ট্রাম্প ও শি জিনপিং। আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে জি-টোয়েন্টি সম্মেলনের পার্শ্ববৈঠকে উভয় নেতা মিলিত হন।

বিবিসির খবরে বলা হয়েছে, চীন জানিয়েছে ১ জানুয়ারি থেকে মার্কিন পণ্যে নতুন কোনও শুল্কারোপ করবে না তারা।

জি-টোয়েন্ট সম্মেলন শুরু হওয়ার আগে ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন চীনা পণ্যে আরও শুল্কারোপের পরিকল্পনা করছেন।  সম্মেলনে উভয় নেতার বৈঠকের পর হোয়াইট হাউস জানায়, ৯০ দিন পর্যন্ত এই শুল্কারোপ স্থগিত রাখা হয়েছে। কিন্তু যদি এই সময়ের মধ্যে উভয়পক্ষ কোনও সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয় তাহলে শুল্ক ২০ শতাংশ হারে ধার্য করা হবে।

 হোয়াইট হাউস আরও জানায়, চীন অনির্দিষ্ট কিন্তু বিশাল পরিমাণে মার্কিন কৃষি, জ্বালানি, শিল্প ও অন্যান্য পণ্য কিনতে সম্মত হয়েছে।

এর আগে চীনা সম্প্রচার মাধ্যম জানিয়েছিল, ১ জানুয়ারির পর চীন নতুন কোনও শুল্কারোপ করবে না। উভয় দেশের মধ্যে আলোচনা চলবে।

২০১৮ সালের জুলাই মাস হতে চীন-মার্কিন পাল্টাপাল্টি শুল্কারোপের মধ্য দিয়ে বাণিজ্যযুদ্ধ শুরু হয়। যুক্তরাষ্ট্র চীনা পণ্যে ২৫০ বিলিয়ন ডলার মূল্যের শুল্কারোপ করে। পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন পণ্যে ১১০ বিলিয়ন ডলার শুল্কারোপের সিদ্ধান্ত নেয় চীন।

/এএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম