ফ্লোরিডায় মহাসড়কে দুর্ঘটনা ও বিস্ফোরণ, নিহত ৭

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০১৯, ১৬:১১আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১৬:১৪

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস ও দুটি বড় রিগের মুখোমুখি সংঘর্ষ ও বিস্ফোরণে অন্তত ৭জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার গেইনেসভাইলের কাছে আলাচুয়ার ৭৫ কিলোমিটার দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে।

ফ্লোরিডায় মহাসড়কে দুর্ঘটনা ও বিস্ফোরণ, নিহত ৭

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষের পর মহাড়কে ডিজেল ছড়িয়ে পড়ে। এতে আগুন ধরে যায়। প্রায় ১৮৯ লিটার ডিজেল পুড়েছে। প্রাথমিকভাবে ছয় জন নিহত হয়েছিলেন। পরে বৃহস্পতিবার রাতে হাসপাতালে সপ্তম ব্যক্তি নিহত হন। আহত ৮ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বিস্ফোরণের পর সৃষ্ট আগুন নেভান জরুরি সেবার কর্মীরা। এতে মহাসড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় হাইওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। নিহতদের শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন ফ্লোরিডা হাইওয়ে টহল পুলিশের মুখপাত্র। সূত্র: বোস্টন ডট কম।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম