৫ ফেব্রুয়ারি স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেবেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৯ জানুয়ারি ২০১৯, ১৬:২০আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১৬:২২

মার্কিন সরকারের আংশিক অচলাবস্থা নিয়ে সৃষ্ট জটিলতার কারণে পেছানোর পর  ৫ ফেব্রুয়ারি স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেওয়ার জন্য সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  হোয়াইট হাউস ও প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির মধ্যকার সমঝোতা হিসেবে ট্রাম্প এতে সম্মতি দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

৫ ফেব্রুয়ারি স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্টের বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের জন্য প্রথমে ২৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। কিন্তু মার্কিন সরকার দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ শাটডাউন পরিস্তিতিতে থাকার কারণে ট্রাম্প স্থগিত করেন। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থায়ন নিয়ে হোয়াইট হাউস ও বিরোধী ডেমোক্র্যাটদের মধ্যকার মতভিন্নতার কারণে এই অচলাবস্থা সৃষ্টি হয়।

সোমবার (২৮ জানুয়ারি) ন্যান্সি পেলোসি এক চিঠিতে ট্রাম্পকে বলেন, আমি যখন আপনাকে ২৩ জানুয়ারি চিঠি লিখেছিলাম তখন আমি উল্লেখ করেছিলাম যে, সরকার চালু হলে এই বছরের স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণের জন্য আমরা উভয়েই একটি তারিখ নির্ধারণে কাজ করব।

চিঠিতে পেলোসি আরও লিখেছেন, আজকে আমাদের আলোচনায় আমরা ৫ ফেব্রুয়ারি ভাষণের জন্য সম্মত হয়েছি। তাই, আমি আপনাকে ৫ ফেব্রুয়ারি প্রতিনিধি পরিষদের কক্ষে কংগ্রেসের যৌথ অধিবেশনে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।

স্পিকারের এই চিঠির জবাবে ট্রাম্প জানান তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন। পাল্টা চিঠিতে ট্রাম্প লিখেছেন, আমন্ত্রণ গ্রহণ করাটা আমার জন্য সম্মানের। আমাদের অনেক কিছুই আছে বলার এবং অনেক কিছু অর্জন করা বাকি আছে।

চিঠিটি প্রকাশ করেছে হোয়াইট হাউস।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম