২০২০ সালের মার্কিন নির্বাচনে প্রার্থী হচ্ছেন না হিলারি

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০১৯, ২১:০৮আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২১:১০

২০২০ সালে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন না হিলারি ক্লিনটন। এক মার্কিন টেলিভিশন চ্যানেলকে তিনি বলেছেন, আমি প্রার্থী হবো না। কিন্তু আমি যা বিশ্বাস করি তার পক্ষে কাজ করব ও কথা বলব। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

২০২০ সালের মার্কিন নির্বাচনে প্রার্থী হচ্ছেন না হিলারি

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সুযোগ ছিল হিলারির। কিন্তু রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি পরাজিত হন।

আসন্ন নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে প্রার্থী না হওয়ার বিষয়ে এই প্রথম সরাসরি অবস্থান ব্যক্ত করলেন হিলারি। তিনি মার্কিন ইতিহাসে বড় কোনও দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনীত নারী প্রার্থী।

মার্কিন সংবাদমাধ্যমের আগামীতে যে কোনও পদে প্রার্থী হবেন কিনা প্রশ্নের জবাবে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি বলেন, ‘আমি তা মনে করি না। তবে আমি নিউইয়র্কে থাকতে ভালবাসি। আট বছর একজন সিনেটর হিসেবে আমাকে এই নগরীতে বাস করার ও রাজ্যের বাসিন্দাদের সাথে কাজ করার সুযোগ দেওয়ার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ।’

হিলারি আরও বলেন, ‘আমি কোথাও যাচ্ছি না। বর্তমানে দেশে যা হচ্ছে, তা আমাকে অনেক কষ্ট দিচ্ছে।’

ডেমোক্র্যাট দল থেকে হিলারি প্রার্থী না হলেও ২০১৬ সালের প্রাইমারিতে তার কাছে হেরে যাওয়া সিনেটর বার্নি স্যান্ডার্স প্রার্থী হতে পারেন। এছাড়া সিনেটর এলিজাবেথ ওয়ারেন, সিনেটর করি বুকার, সিনেটর কমলা হ্যারিস ডেমোক্র্যাট থেকে প্রার্থী হওয়ার লড়াইয়ে রয়েছেন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম