আদালতে না নিয়েই অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০১৯, ১৪:২৫আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৪:২৭

যুক্তরাষ্ট্র নতুন একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে যার মধ্য দিয়ে অভিবাসন আদালতকে পাশ কাটিয়ে অভিবাসীদের দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হবে। এই আইনের আওতায় যেসব অভিবাসী যুক্তরাষ্ট্রে টানা দুই বছরের বেশি অবস্থানের প্রমাণ দিতে পারবেন না তাদেরকে অবিলম্বে নিজ দেশে ফেরত পাঠানো হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

আদালতে না নিয়েই অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের চলমান আইন অনুসারে সীমান্তে আটক হওয়া অভিবাসী যারা দুই সপ্তাহের কম সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদের নিজ দেশে ফেরত পাঠানো হতো। কিন্তু অন্যত্র আটক হওয়া অভিবাসীদের আদালতে হাজির করা হতো এবং তারা আইনজীবী নিয়োগের অধিকার ভোগ করতেন।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই আইনের ফলে কয়েক হাজার মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হবে। দ্য আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (আকলু) জানিয়েছে, আইনটির বিরুদ্ধে তারা আদালতে যাবে।

মঙ্গলবার আইনটি প্রকাশ হওয়ার পরই কার্যকর শুরু হবে। মেক্সিকো সীমান্তে অভিবাসী সংকট নিয়ে সৃষ্ট পরিস্থিতির মধ্যেই আইনটি বাস্তবায়নের দিকে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।

হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত প্রধান কেভিন ম্যাকআলিনান জানান, এর ফলে সীমান্তে বোঝা ও সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে। চলমান অভিবাসন সংকটে এটা প্রয়োজনীয় পদক্ষেপ।

বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে পুনরায় জয়ী হতে অভিবাসীদের নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছেন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক