সিরিয়ায় নিজেদের বিমানঘাঁটি গুড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০১৯, ১৭:৫৫আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১৭:৫৬

সিরিয়ার উত্তরাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের পূর্বে সেখানে গড়ে তোলা বিমানঘাঁটি বোমা বিস্ফোরণে গুড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার সিরিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর-পূর্ব সিরিয়ার আল-হাসাকাহ প্রদেশের বিমানঘাঁটি ধ্বংস করে যুক্তরাষ্ট্র।

সিরিয়ায় নিজেদের বিমানঘাঁটি গুড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র

সিরিয়ান আরব নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত উড়োজাহাজ ব্যবহার করে সামরিকঘাঁটিতে বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। তাল তামর শহরের কাচে তাল বায়দার এলাকায় এই ঘাঁটি ছিল। এখানেই যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি বাহিনী ও তুর্কি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে।

সংবাদ সংস্থাটির খবর অনুসারে, আস-সাবহে বাঁধের কাছে আল-হাসাকাহ এলাকায় আরেকটি ঘাঁটি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনারা।

৭ অক্টোবর যুক্তরাষ্ট্র উত্তর-পূর্ব সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়। এর দুদিন পর তুরস্ক ওই এলাকা থেকে কুর্দিদের উৎখাতে সামরিক অভিযান শুরু করে। ওই সময়, যুক্তরাষ্ট্র জানিয়েছিল তুরস্কের অভিযানে তাদের সমর্থন বা সংশ্লিষ্টতা নেই।

সিরিয়ায় তুর্কি অভিযান শুরু হওয়ার এক সপ্তাহ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার জানান, যুদ্ধরত প্রতিদ্বন্দ্বি সেনাদের মধ্যে ফাঁদে আটকা পড়তে চায় না যুক্তরাষ্ট্র। তাই আরও এক হাজার সেনা সিরিয়া থেকে প্রত্যাহার করা হবে।

/এএ/

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান