ট্রাম্পের ব্যক্তিগত পরিচারক করোনায় আক্রান্ত

বিদেশ ডেস্ক
০৭ মে ২০২০, ২৩:৪৯আপডেট : ০৭ মে ২০২০, ২৩:৫০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত এক পরিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে। এই পরিচারক দেশটির নৌবাহিনী এবং হোয়াইট হাউসের জন্য বিশেষভাবে গঠিত একটি অভিজাত সামরিক শাখার সদস্য। বুধবার পরিচারক করোনায় আক্রান্ত হওয়ার খবর শুনে মর্মাহত হয়েছেন ট্রাম্প। পরে হোয়াইট হাউসের চিকিৎসক দিয়ে পুনরায় করোনায় পরীক্ষা করিয়েছেন।

ট্রাম্পের ব্যক্তিগত পরিচারক করোনায় আক্রান্ত

এক বিবৃতিতে প্রেসিডেন্টের ব্যক্তিগত কর্মীর করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি হোয়াইট হাউসের মেডিক্যাল ইউনিট জানিয়েছে যে, এখানে কর্মরত মার্কিন সেনাবাহিনীর এক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপর প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের করোনা পরীক্ষা করা হলেও তাদের শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

এই ব্যক্তিগত পরিচারকরা মার্কিন প্রেসিডেন্ট ও তা পরিবারের খুব কাছাকাছি থেকে কাজ করেন। তাদের বেশ কিছু ব্যক্তিগত কাজ করে থাকেন। প্রেসিডেন্টের খাবার ও পানীয়ের দায়িত্বে থাকেন তারা। এমনকি তিনি কোথাও সফরে গেলে এই পরিচারকরা সঙ্গে যান। অতীতের প্রেসিডেন্টরা শুধু এসব কাজের পাশাপাশি বার্তা বাহক হিসেবেও কাজে লাগাতেন তাদের। প্রেসিডেন্টের ব্যক্তিগত জীবন খুব কাছ থেকে দেখা ব্যক্তিদের মধ্যে এসব পরিচারকরা রয়েছেন।

হোয়াইট হাউসের একটি সূত্র জানায়, পরিচয় প্রকাশ না করা ওই কর্মীর বুধবার সকালে লক্ষণ ধরা পড়ে। এর আগে ট্রাম্প নিজেকে জার্মোফোব হিসেবে ঘোষণা করেছেন। তার উপস্থিতিতে কাশি বা নাক ঝাড়ার কারণে সহযোগীদের বিতাড়িত করেছেন। ট্রাম্পের দাবি, তিনি খুব কম অসুস্থ হন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর তা মহামারি আকার ধারণ করে। বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৩১ হাজার ৯৯২ এবং মৃতের সংখ্যা ৭৩ হাজার ৫৭৩ জন।

 

 

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম