দ্রুত করোনা টিকা উদ্ভাবনের বিষয়ে আশাবাদী নন শীর্ষ মার্কিন বিজ্ঞানী

বিদেশ ডেস্ক
২১ মে ২০২০, ১৯:০৩আপডেট : ২১ মে ২০২০, ১৯:০৫

যুক্তরাষ্ট্রের এক শীর্ষ বিজ্ঞানী জানিয়েছেন, খুব দ্রুতই করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম এমন টিকার উদ্ভাবনের বিষয়ে আশাবাদী নন। বুধবার ক্যান্সার, এইচআইভি ও মানুষের জিনোম প্রকল্পে যুগান্তকারী গবেষণায় নিয়োজিত উইলিয়াম হাসেল্টাইন আরও বলেছেন, টিকা প্রাপ্তির ভিত্তিতে মহামারির ঠেকানোর বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

দ্রুত করোনা টিকা উদ্ভাবনের বিষয়ে আশাবাদী নন শীর্ষ মার্কিন বিজ্ঞানী

মার্কিন বিজ্ঞানী মনে করেন, এই মুহূর্তে করোনা মোকাবিলায় সবচেয়ে গ্রহণযোগ্য পদক্ষেপ হতে পারে আক্রান্তদের সতর্কতার সঙ্গে শনাক্ত করা এবং যেখানে তা বিস্তার ঘটতে শুরু করবে সেখানে কঠোর বিচ্ছিন্নতা আরোপ করা।

কবে নাগাদ করোনার সফল টিকা পাওয়া যেতে পারে– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এর উপর নির্ভর করব না।  অতীতে অন্যান্য প্রকৃতির করোনাভাইরাসের টিকা উদ্ভাবনের ক্ষেত্রে নাকের মিউকাস মেমব্রেনের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থতা এসেছে। নাক দিয়েই ভাইরাসটি শরীরে প্রবেশ করে।

তিনি বলেন, পশুর উপর করোনা টিকার পরীক্ষায় ফুসফুসের মতো অঙ্গে ভাইরাল উপস্থিতি কমানো গেছে তবে সংক্রমণ থেকে গেছে।

উইলিয়াম হাসেল্টাইন বলেন, ‘কার্যকর ওষুধ বা টিকা ছাড়াই আক্রান্তদের শনাক্ত, আক্রান্তদের বিচ্ছিন্ন করার মধ্য দিয়ে  ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব।’ মানুষকে মাস্ক পরা, হাত ধোয়া, পরিচ্ছন্নতা ও দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

মার্কিন বিজ্ঞানী জানান, চীন ও এশিয়ার কয়েকটি দেশ সফলভাবে এই কৌশল কাজে লাগিয়েছে। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ জোরপূর্বক আইসোলেশনের পদক্ষেপ বাস্তবায়নে যথাযথ ভূমিকা নিতে পারেনি। সংক্রমণ রোধে চীন, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান সবচেয়ে ভালো ভূমিকা নিয়েছে। সবচেয়ে খারাপ করেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ব্রাজিল। 

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী