প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে দৈনিক শনাক্ত ৭০ হাজার ছাড়ালো

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০২০, ১৫:৩৬আপডেট : ১১ জুলাই ২০২০, ১৫:৩৮

যুক্তরাষ্ট্রে দৈনিক করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। আন্তর্জাতিক জরিপ পর্যালোচনা সংস্থা ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুসারে, শুক্রবার প্রথমবারের মতো দেশটিতে ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা ৭০ ছাড়িয়েছে।

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে দৈনিক শনাক্ত ৭০ হাজার ছাড়ালো

দেশটির স্থানীয় সময় শুক্রবার প্রকাশিত তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭১ হাজার ৭৮৭ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৮৪৯ জনের।

যুক্তরাষ্ট্রে প্রথম দফা সংক্রমণের সময় ২৪ জুন দিনে সর্বোচ্চ ৪৫ হাজার ৫৫৭ শনাক্ত হয়েছিলেন। ২৭ জুন ৪৫ হাজার ৯৪২ এবং মঙ্গলবার ৪৬ হাজার ৫০০ বেশি শনাক্ত হন। বৃহস্পতিবার ৬৫ হাজার মানুষের শরীরে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন যা ছিল ৬০ হাজার।

আক্রান্ত ও মৃত্যু দুটিতেই বিশ্বে শীর্ষে যুক্তরাষ্ট্র। শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩৩ লাখের কাছাকাছি আক্রান্ত শনাক্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ১ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ। 

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়া অঙ্গরাজ্যগুলোর মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস ও জর্জিয়া। 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক