বাইডেনের প্রশাসনে থাকছেন এক বাংলাদেশি বংশোদ্ভূত

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০২১, ০০:০৬আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ১৫:২৭
image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া জো বাইডেনের প্রশাসনে কাজের সুযোগ পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক জাইন সিদ্দিক। হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র উপদেষ্টা হিসেবে বুধবার (১৩ জানুয়ারি) তার নাম ঘোষণা করে বাইডেনের ট্রানজিশন টিম। ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বেড়ে ওঠা জাইন সিদ্দিক প্রিন্সটন ইউনিভার্সিটি এবং ইয়েল ল স্কুলের স্নাতক। বর্তমানে তিনি বাইডেন-হ্যারিস ট্রানজিশন টিমের ডমিস্টিক অ্যান্ড ইকোনমিক কমিটির চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া কমলা হ্যারিসের বিতর্ক প্রস্তুতি টিমের সদস্য ছিলেন।

যুক্তরাষ্ট্রের বিচারপতি এলেনা কাগানসহ বেশ কয়েকজন বিচারকের ল ক্লার্ক হিসেবে কাজ করেছেন জাইন সিদ্দিক। ক্লার্কের কাজের মধ্যেই তিনি নিজের আইন পেশার চর্চা চালিয়ে গেছেন।

যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ইতোমধ্যে বলেছেন, তার প্রশাসন হবে মার্কিন ইতিহাসের অন্যতম বৈচিত্র্যময় প্রশাসন। সেই অনুযায়ী তিনি নিজের প্রশাসনে বিভিন্ন পেশা, বংশোদ্ভূত এবং বর্ণের মানুষের সমাহার ঘটাচ্ছেন।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী