যুক্তরাষ্ট্রে অনুমোদন পেতে যাচ্ছে এক ডোজের টিকা

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৩৩আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৩:২৪
image

জনসন অ্যান্ড জনসন উদ্ভাবিত করোনাভাইরাসের এক ডোজের টিকা পরীক্ষায় নিরাপদ ও কার্যকর বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। বুধবার দেওয়া এই ঘোষণার মধ্য দিয়ে দেশটিতে এই টিকা অনুমোদন পাওয়ার পথ উন্মুক্ত হয়েছে। শুক্রবার এফডিএ’র বৈঠকে টিকাটি জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাসের মহামারি অবসানে বর্তমানে যেসব টিকা ব্যবহার করা হচ্ছে তার প্রতিটিরই দুই ডোজ করে নিতে হচ্ছে। একটি মাত্র ডোজ ব্যবহার করে করোনা থেকে সুরক্ষা পাওয়া গেলে মহামারি ঠেকানো আরও সহজ হয়ে উঠবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বুধবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের প্রকাশ করা নথিতে বলা হয়েছে বিশ্ব জুড়ে ৪৪ হাজার মানুষের ওপর চালানো পরীক্ষায় দেখা গেছে জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকাটি কোভিড-১৯ এ মারাত্মক অসুস্থতা থেকে রক্ষায় ৬৬ শতাংশ কার্যকর। এছাড়া দক্ষিণ আফ্রিকার নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও টিকাটি ৬৪ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে।

এফডিএ জানিয়েছে, এই টিকাটি প্রয়োগের ২৮ দিন পর থেকে হাসপাতালে ভর্তি ঠেকাতে শতভাগ কার্যকর। এছাড়া টিকাটি গ্রহণকারীদের মধ্যে কারও মৃত্যুর ঘটনাও নেই। এছাড়া জনসন অ্যান্ড জনসন জানিয়েছে লক্ষণহীন সংক্রমণও কমিয়ে আনতে সক্ষম এই টিকা।

এফডিএ’র পরামর্শক কমিটির সদস্য ও ফিলাডেলফিয়ার ভ্যাকসিন এডুকেশন সেন্টারের পরিচালক পল অফিট বলেন, সবচেয়ে উৎসাহব্যঞ্জক বিষয় হলো দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকাটির কার্যকারিতা।

উল্লেখ্য, নিজেদের বিশেষজ্ঞদের পরামর্শ মানতে বাধ্য নয় এফডিএ। তাদের অনুমোদিত দুটি ভ্যাকসিন ফাইজার ও মডার্নার টিকা অনুমোদনের ক্ষেত্রেও দেখা গেছে পরামর্শক কমিটির বৈঠকের বেশ কয়েক দিন পরই সেগুলো অনুমোদন পেয়েছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী