ধনকুবের পালানোর ঘটনায় জাপানের হাতে পিতা-পুত্রকে তুলে দিয়েছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০২১, ১৩:৩৬আপডেট : ০২ মার্চ ২০২১, ১৩:৩৬
image

২০১৯ সালে জাপান থেকে নিশানের সাবেক চেয়ারম্যান কার্লোস গোয়েনের নাটকীয় পালানোর ঘটনায় জড়িত থাকায় এক পিতা ও পুত্রকে টোকিও’র হাতে তুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। এই দুই জনের বিরুদ্ধে গোয়েনকে পালাতে সহায়তা করার অভিযোগ রয়েছে। কয়েক মাসের আইনি লড়াইয়ে হেরে যাওয়ার পর তাদের জাপানের হাতে তুলে দেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বাদ্যযন্ত্রের বাক্সের মধ্যে লুকিয়ে লেবাননে পালিয়ে যান জাপানের গাড়ি নির্মানকারী প্রতিষ্ঠান নিশানের সাবেক প্রধান কার্লোস গোয়েন। আর্থিক অসদাচরণের অভিযোগে বিচারের মুখে থাকা গোয়েনকে হলিউড ছবির মতো করে এই পালানোতে সাহায্য করার নেপথ্যে ভূমিকা রাখেন তার স্ত্রী। তাকে সহায়তা দেয় একটি গ্রেগরিয়ান গানের দল ও বিশেষ বাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তারা। গোয়েন একটি প্রাইভেট বিমানে করে প্রথমে তুরস্কের ইস্তানবুল এবং পরে সেখান থেকে লেবাননের বৈরুতে পালিয়ে যান। বর্তমানে সেখানেই বসবাস করছেন তিনি। লেবাননের সঙ্গে প্রত্যার্পণ চুক্তি না থাকায় তাকে ফিরিয়ে আনতে পারছে না জাপান।

কার্লোস গোয়েনকে সহায়তা দেওয়ার অভিযোগে জাপানে বিচারের মুখোমুখি হওয়া এড়াতে যুক্তরাষ্ট্রে গত কয়েক মাস ধরে আইনি লড়াই চালান মাইকেল টেইলর ও তার ছেলে পিটার টেইলর। গত বছরের মে মাস থেকে যুক্তরাষ্ট্রের একটি কারাগারে বন্দি থাকা অবস্থায় আইনি লড়াই চালাতে পারলেও মার্কিন সুপ্রিম কোর্ট তাদের আবেদন প্রত্যাখ্যান করে দেয়। আর এতেই তাদের জাপানের হাতে তুলে দেওয়ার সুযোগ উন্মুক্ত হয়।

প্রসিকিউরেটররা জানিয়েছেন, ২০১৯ সালের ২৯ ডিসেম্বর গোয়েনকে জাপান থেকে পালাতে সহায়তা করার বিনিময়ে এই পিতা-পুত্র ১৩ লাখ মার্কিন ডলার নেন। ৬০ বছর বয়সী প্রাইভেট সিকিউরিটি বিশেষজ্ঞ এবং মার্কিন বাহিনীর সাবেক বিশেষ কর্মকর্তা মাইকেল টেইলর। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল সিকিউরিটি কর্পোরেশন নামে একটি নিরাপত্তা সংস্থা পরিচালনা করতেন। এই সংস্থাটি বিদেশে কঠিন পরিস্থিতিতে থাকা মানুষদের পালাতে সহায়তা দিয়ে থাকে। তার প্রোফাইল অনুযায়ী প্রায় ২৪টি সফল অভিযান পরিচালনা করেছেন তিনি। এর প্রতিটির জন্য তিনি ২০ হাজার থেকে শুরু করে ২০ লাখ ডলার পর্যন্ত নিয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে কার্লোস গোয়েনকে পালাতে সহায়তা করায় দুই পাইলট ও এক কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছে তুরস্কের একটি আদালত।  একটি বেসরকারি এয়ারলাইন্সে কর্মরত ছিলো তারা। ইস্তানবুলের একটি আদালত তাদের প্রত্যেককে চার বছরের কারাদণ্ড দেয়। তবে অপরাধের ঘটনা জানাতে ব্যর্থতার অভিযোগ থেকে খালাস পেয়েছেন দুই ফ্লাইট অ্যাটেনডেন্ট। 

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম