অস্ত্র বিক্রির শীর্ষে যুক্তরাষ্ট্র, বড় ক্রেতা সৌদি আরব

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০২১, ১৮:৫২আপডেট : ১৬ মার্চ ২০২১, ১৮:৫৬
image

গত পাঁচ বছরে সারা বিশ্বে বিক্রি হওয়া অস্ত্রের এক-তৃতীয়াংশেরও বেশি তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে। আর সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে সৌদি আরব। সুইডেনের স্টকহোমভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) সূত্রকে উদ্ধৃত করে সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে এ তথ্য জানানো হয়েছে।

এসআইপিআরআই গতকাল সোমবার তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনের তথ্য মতে, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত কেবল যুক্তরাষ্ট্রই সারা বিশ্বের শতকরা ৩৭ ভাগ অস্ত্র বিক্রি করেছে। এই সময় যুক্তরাষ্ট্র পৃথিবীর ৯৬টি দেশে মোট যে পরিমাণ অস্ত্র বিক্রি করেছে, তার শতকরা ৪৭ ভাগ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গেছে। আর যুক্তরাষ্ট্রের রফতানিকৃত মোট অস্ত্রের ২৪ ভাগ একাই কিনেছে সৌদি আরব।

এসআইপিআরআই আরও জানিয়েছে, ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র যে অস্ত্র বিক্রি করেছিল তার তুলনায় ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত শতকরা ১৫ ভাগ অস্ত্র বিক্রি বেড়েছে। এদিকে, রাশিয়া এখনও বিশ্বে অস্ত্র রফতানির ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে। সারা বিশ্বের মোট অস্ত্রের এক-পঞ্চমাংশ রপ্তানি করে মস্কো। তবে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত গত পাঁচ বছরে দেশটির অস্ত্র রফতানি কমেছে শতকরা ২২ ভাগ। রাশিয়া থেকে ভারত অস্ত্র আমদানি কমিয়ে দেওয়ার কারণে রাশিয়ার অস্ত্র বিক্রি মূলত কমেছে।

বিশ্বের তৃতীয় প্রধান অস্ত্র রফতানিকারক দেশ হিসেবে ফ্রান্সের নাম উঠে এসেছে। দেশটি সারা বিশ্বের শতকরা আট ভাগ অস্ত্র রফতানি করে থাকে। ফ্রান্সের প্রধান অস্ত্র ক্রেতা দেশ হচ্ছে ভারত, মিশর এবং কাতার। জার্মানি চতুর্থ এবং চীন পঞ্চম অবস্থানে রয়েছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের