এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক হামলা বন্ধের আহ্বান বাইডেনের

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০২১, ০৯:৩৬আপডেট : ২০ মার্চ ২০২১, ০৯:৩৬

যুক্তরাষ্ট্রে এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় এক বন্দুক হামলা ছয় এশীয় নারী নিহতের পর এই আহ্বান জানালেন তিনি।

আটলান্টার ওই রক্তক্ষয়ী হামলার পর শুক্রবার সেখানকার এশিয়ান-আমেরিকান কমিউনিটি নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ওই বৈঠকের পর যুক্তরাষ্ট্রে এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধের আহ্বান জানান বাইডেন-হ্যারিস।

আটলান্টার এমরি ইউনিভার্সিটিতে দেওয়া ভাষণে বাইডেন বলেন, এমন কিছু মূল্যবোধ ও বিশ্বাস রয়েছে যার ভিত্তিতে আমেরিকান হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। এগুলোর মধ্যে একটি হচ্ছে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের ঐক্যবদ্ধ থাকা। আরেকটি হচ্ছে, বিদ্বেষ ও বর্ণবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা।

২০২১ সালের ১৬ মার্চ বিকালে আটলান্টার তিনটি বডি ম্যাসাজ পার্লারে হামলা চালায় এক বন্দুকধারী। এতে ছয় এশীয় নারীসহ আট জন নিহত হন। আহত হন আরও পাঁচ জন। একই ব্যক্তি সবগুলো ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। গুলিবর্ষণের কয়েক ঘণ্টার মাথায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় যুক্তরাষ্ট্রে এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক হামলার বিষয়টি সামনে আসে। এর প্রেক্ষিতেই এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানালেন বাইডেন।

/এমপি/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম