যুক্তরাষ্ট্রে ক্লাসে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর গুলিতে আহত ৩

বিদেশ ডেস্ক
০৭ মে ২০২১, ১৬:৫০আপডেট : ০৭ মে ২০২১, ১৬:৫০

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের একটি স্কুলে ক্লাস চলাকালীন ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর গুলিতে তিনজন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজন ওই শিক্ষার্থীর সহপাঠি এবং একজন স্কুলের কর্মী। আহত তিনজন আশঙ্কামুক্ত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, আইডাহোর রিগবি মিডল স্কুলে বৃহস্পতিবার এই গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। গুলিবর্ষণকারী শিশুর পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ জানায়, সহপাঠীদের সঙ্গে স্কুলে ক্লাস করছিল ওই ষষ্ঠ শ্রেণির ছাত্রীও। কিন্তু ক্লাস চলাকালীন আচমকা নিজের ব্যাগ থেকে বন্দুক বের করে সহপাঠীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সে। শুধু তাই নয়, স্কুলের বাইরে গিয়েও গুলি চালায় সে।

এই বিষয়ে জেফারসন কাউন্টি শেরিফ স্টিভ অ্যান্ডারসন বলেন, ওই কিশোরীর বয়স আনুমানিক ১১-১২ বছর হবে। সে আচমকাই নিজের ব্যাগ থেকে একটি বন্দুক বের করে কয়েক রাউন্ড গুলি চালায় এবং স্কুল থেকে বেরিয়ে আসে। এক শিক্ষকই অত্যন্ত দক্ষতার সঙ্গে তার হাত থেকে বন্দুক কেড়ে নেন এবং পুলিশ না আসা অবধি নিজের হেফাজতে আটকে রাখেন।

ওই কিশোরী কোথা থেকে বন্দুক পেলো এবং কেনই বা সহপাঠীদের উপর গুলি চালালো, তা খতিয়ে দেখতে স্থানীয় পুলিশ ও এফবিআই।

উল্লেখ্য, এর আগেও যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপলিসের ফেডএক্স, ক্যালিফোর্নিয়ায় একটি অফিস ভবন, কলোরাডোর একটি মুদির দোকান এবং আটলান্টায় বেশ কয়েকটি স্পা সেন্টারে ব্যাপক বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রে একাধিক গুলিবর্ষণের খবর প্রকাশিত হয়েছে। ৩১ মার্চ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গুলি হামলা চালানো হয়। সেই হামলায় ৯ বছরের এক বালকসহ ৪ জন নিহত হয়। এই ঘটনার এক সপ্তাহ আগে আর এক বন্দুকবাজের হামলায় এক পুলিশ অফিসার নিহত হন, কলোরাডোতে এই হামলার ঘটনা ঘটে।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম