ঢাকায় আসছে মার্কিন চিকিৎসা সরঞ্জামের দ্বিতীয় ফ্লাইট

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০২১, ১৫:২৯আপডেট : ০৯ জুন ২০২১, ১৫:২৯

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম নিয়ে দ্বিতীয় ফ্লাইট ঢাকার পথে রওনা দিয়েছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার ট্র্যাভিস বিমান ঘাঁটি থেকে এই ফ্লাইট রওনা দিয়েছে। এতে রয়েছে স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ও ১২০০ পাল্স অক্সিমিটার।

ইউএসএআইডি জানিয়েছে, এই চালানে আরও রয়েছে নিউ ইয়র্কভিত্তিক হেনরি শেইন কোম্পানির দেওয়া ৫০ লাখ সার্জিক্যাল মাস্ক, ক্যালিফোর্নিয়ার গভর্নরের কার্যালয়ের জরুরি সেবার দান করা ৫২ হাজার জোড়া সুরক্ষা গগলস।

করোনা মোকাবিলা ও মানুষের জীবন বাঁচাতে মঙ্গলবারের ফ্লাইটটি দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত, নেপাল, মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে ইউএসএআইডি’র চলমান জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহের অংশ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আগামী সপ্তাহগুলো দক্ষিণ এশিয়ায় আরও কয়েকটি চালান পাঠানোর বিষয়টি সমন্বয় করবে ইউএসএআইডি।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী