যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়তে পারে ভারতীয় ভ্যারিয়েন্ট: সিডিসি

বিদেশ ডেস্ক
২০ জুন ২০২১, ১৮:৪২আপডেট : ২০ জুন ২০২১, ১৮:৪২

করোনাভাইরাসের উচ্চ সংক্রামক ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি​)। শুক্রবার নিজেদের এমন উদ্বেগের কথা জানান সংস্থাটির পরিচালক ড. রোশেল ওয়ালেনস্কি। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট শিগগিরই যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের শক্তিশালী স্ট্রেইনে পরিণত হতে পারে।

ড. রোশেল ওয়ালেনস্কি বলেন, যুক্তরাজ্যের আলফা ভ্যারিয়েন্টের চেয়ে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট অধিক সংক্রামক। আমরা দেখেছি, এক বা দুই মাসের মধ্যেই এটি যুক্তরাজ্যে শক্তিশালী স্ট্রেইন হিসেবে আবির্ভূত হয়েছে। আমার আশঙ্কা, যুক্তরাষ্ট্রেও একই ঘটনা ঘটতে যাচ্ছে।

২০২০ সালের শেষ দিকে শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্ট এরইমধ্যে বিশ্বের প্রায় ৭০টি দেশে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে যুক্তরাজ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে এটি। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দেশটির স্বাধীনতা দিবস উদযাপন এক মাস পর্যন্ত পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন। সূত্র: ইউএসএ টুডে।

/এমপি/
সম্পর্কিত
‘অর্থনৈতিক যুদ্ধ’ চালালে পারস্য উপসাগর অবরুদ্ধ করার হুঁশিয়ারি ইরানের
তেলের দাম কমার নতুন হিসাব শোনালেন ট্রাম্প
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
সর্বশেষ খবর
সাড়ে চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
সাড়ে চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
ধর্মীয় দলের সফরে নারী কর্মীদের সরানোর প্রতিবাদ, বন্ধ আইফেল টাওয়ার
ধর্মীয় দলের সফরে নারী কর্মীদের সরানোর প্রতিবাদ, বন্ধ আইফেল টাওয়ার
শাপলা চত্বরে মানিব্যাগ চুরির সময় ট্রাফিক সার্জেন্টের হাতে আটক ১
শাপলা চত্বরে মানিব্যাগ চুরির সময় ট্রাফিক সার্জেন্টের হাতে আটক ১
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ