ফ্লোরিডায় প্রাইড প্যারেডে গাড়ি চাপায় নিহত ১

বিদেশ ডেস্ক
২০ জুন ২০২১, ২০:৪৩আপডেট : ২০ জুন ২০২১, ২০:৪৩

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এলজিবিটিকিউ সম্প্রদায়ের প্রাইড প্যারেডে একটি পিকআপ ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত ও অপর একজন আহত হয়েছে। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ঘটনার জন্য দায়ী ট্রাক চালককে আটক করেছে পুলিশ। চালকের উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি।

আটক চালকের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে ম্যানর্স স্টোনওয়াল প্রাইড প্যারেডের একজন অংশগ্রহণকারী হিসেবে ধারণা করা হচ্ছে। হুট করে ট্রাকের অ্যাকসেলেটরে চাপ পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

উইলটন ম্যানর্স পুলিশ ডিপার্টমেন্ট জানায়, মর্মান্তিক ঘটনার কারণে প্রাইড প্যারেড বাতিল করা হয়েছে। তবে উৎসবের আয়োজন চলবে।

ফোর্ট লডেরডেল পুলিশের গোয়েন্দা কর্মকর্তা আলী অ্যাডামসন জানান, ঘটনাটির সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

/এএ/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের