ইরানের রাষ্ট্রীয় দুটি নিউজ ওয়েবসাইট জব্দ করলো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০২১, ০৫:৫৯আপডেট : ২৩ জুন ২০২১, ০৫:৫৯

যুক্তরাষ্ট্রের আইন-শৃঙ্খলাবাহিনী ইরানের রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত দুটি সংবাদমাধ্যম প্রেস টিভি ও আল-আলম-এর ওয়েবসাইট জব্দ করেছে। একই সঙ্গে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি চ্যানেলের ওয়েবসাইটও জব্দ করেছে মার্কিন কর্তৃপক্ষ। মঙ্গলবার সংবাদমাধ্যমগুলোর ওয়েবসাইটে আপলোড করা একটি বিবৃতিতে এই দাবি করা হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, তিনটি সংবাদমাধ্যমের ওয়েবসাইটে একটি পেজের বিবৃতি দেখা যাচ্ছে। এতে লেখা রয়েছে, ‘যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক এটি জব্দ করা হয়েছে’।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আইনের কথা তুলে ধরা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিল রয়েছে।

প্রেস টিভি ইরানের প্রধানতম ইংরেজি ভাষার সম্প্রচার মাধ্যম এবং আল-আলম আরবি ভাষার নিউজকাস্টার।

আল-আলম সংবাদমাধ্যমের মূল প্রতিষ্ঠান ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) জানায়, আরও দুটি ওয়েব ডোমেইন জব্দ করা হয়েছে। একটি হলো প্যালেস্টাইন-আল ইয়ুম, একটি আরবি ভাষার ধর্মীয় ও সাংস্কৃতিক চ্যানেল।

যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের বার্তায় ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠী ও হিজবুল্লাহ’র ওয়েব ডোমেইন জব্দ করা হয়েছে।

আইআরআইবি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মতপ্রকাশের স্বাধীনতা দমন এবং ইসরায়েল ও সৌদি আরবের সঙ্গে হাত মেলানোর অভিযোগ করেছে।

প্রেস টিভি’র ডোমেইন জব্দ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি সাংবাদিকদের আইন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী