বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ছাড়লেন ওয়ারেন বাফেট

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০২১, ২২:১৬ আপডেট : ২৩ জুন ২০২১, ২২:১৬
image

প্রতিষ্ঠাতা দম্পত্তির বিচ্ছেদের পর নতুন করে সংকটের মুখে পড়েছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। এবারে দাতব্য সংস্থাটির ট্রাস্টির পদ ছেড়ে দিয়েছেন ধনকুবের ওয়ারেন বাফেট। বুধবার দেওয়া এক বিবৃতিতে ৯০ বছর বাফেট জানিয়েছেন বার্কশায়ার হাথাওয়েস শেয়ারের ৫০ শতাংশ এই দাতব্য সংস্থাটিকে দান করে দেবেন।

গত ১৫ বছরে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে দুই হাজার সাতশ’রও বেশি কোটি ডলার দান করেছেন ওয়ারেন বাফেট। ফাউন্ডেশনটির তিন জন বোর্ড সদস্যের এক জন তিনি। অন্য দুই সদস্য হলে বিল গেটস এবং মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। গত মাসে এই দুইজন তাদের ২৭ বছরের বিবাহিত জীবন অবসানের ঘোষণা দেন।

ফাউন্ডেশনটির বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজম্যান গত মাসে কর্মীদের জানিয়েছিলেন তিনি দীর্ঘ মেয়াদে ফাউন্ডেশনের স্থিতিশীলতা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। বুধবারের বিবৃতিতে সুজম্যানের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানান বাফেট।

ওয়ারেন বাফেট সরে গেলেও গত মাসে বিচ্ছেদের সময় বিল ও মেলিন্ডা গেটস জানিয়েছিলেন তারা ফাউন্ডেশনের কাজে যৌথভাবে যুক্ত থাকবেন। ওয়ারেন বাফেট ও বিল গেটস দীর্ঘ দিনের বন্ধু। বাফেটের মালিকানাধীন বহুজাতিক প্রতিষ্ঠান বার্কশায়ারের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন বিল গেটস।

২০০৬ সালে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে নিজের বিপুল পরিমাণ অর্থ দান করেন বার্কশায়ারের সিইও ওয়ারেন বাফেট।

/জেজে/
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
মজুত জ্বালানি বাজারে ছাড়তে ফ্রান্স-জার্মানিকে নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির