যুক্তরাষ্ট্রে হট এয়ার বেলুন বিধ্বস্ত, নিহত ৫

বিদেশ ডেস্ক
২৭ জুন ২০২১, ০৫:১৫আপডেট : ২৭ জুন ২০২১, ০৫:২৭

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে হট এয়ার বেলুন বিধ্বস্তে কমপক্ষে ৫ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রতিবছরই নানা রঙ বেরঙের হট এয়ার বেলুন উৎসব আয়োজনের কারণে বেশ খ্যাতি রয়েছে নিউ মেক্সিকোর আলবুকার্ক শহরের। কিন্তু প্রায় সময় বেলুন বিধ্বস্তের খবর পাওয়া যায়। এবার আলবুকার্ক শহরে নিয়ন্ত্রণ হারিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে একটি যাত্রীবাহী হট এয়ার বেলুন। কিছুক্ষণ পর আছড়ে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলুনটি কিছুক্ষণের মধ্যেই মাটিতে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ওই এলাকায় ১৩ হাজার ঘর-বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। কারণ বেলুনটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ লাইনের উপর পড়ে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কার ছিল বলেন পুলিশের মুখপাত্র গিলবার্ট গ্যাল্লেগোস।

প্রশাসন জানিয়েছে, হট এয়ার বেলুনটি ১শ’ ফুট উপর থেকে আছড়ে পড়ে। পরে আগুন ধরে যায়। এতে পাইলটসহ পাঁচজন নিহত হন।

২০১৬ সালে মর্মান্তিক বেলুন দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রে  ১৬ জন প্রাণ হারান। ব্রাজিলে ২০১৩ সালে ৩ জন। ২০১৩ সালে একই ধরনের ঘটনায় মিশরে ১৯ পর্যটক নিহত হন।  

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম