যুক্তরাষ্ট্রে ভবন ধস, নিখোঁজদের উদ্ধারে মিরাকলই ভরসা

বিদেশ ডেস্ক
২৯ জুন ২০২১, ০৪:০১আপডেট : ৩০ জুন ২০২১, ০০:০৭
image

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে ধসে পড়া ১২ তলা ভবনের ধ্বংসস্তূপে এখনও চলছে উদ্ধার তৎপরতা। প্রায় পাঁচ দিন আগে ধসে পড়া এই ভবনের নিচে আটকেপড়া কেউ এখনও জীবিত রয়েছেন কিনা তা খোঁজার চেষ্টা চালাচ্ছেন তারা। মিয়ামি-দাদের ফায়ার রেসকিউ বিভাগের প্রধান অ্যান্ডি আলভারেজ জানান, আটকেপড়াদের জীবিত থাকার মতো কোনও ‘এয়ার পকেট’ আছে কিনা তা বের করার ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বৃহ্স্পতিবার সকালে মিয়ামি-দাদে কাউন্টির ১২ তলা চ্যাম্পলিন টাওয়ারের একাংশ আছড়ে পড়ে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এই ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর কথা জানা গেছে। এখনও নিখোঁজ রয়েছে অন্তত ১৫০ জন। কর্মকর্তারা বলছেন, এখনও আশা ছাড়ছেন না তারা।

মিয়ামি-দাদে কাউন্টি মেয়র ড্যানিয়েলা লিভাইস কাভা বলেন, ‘উদ্ধারের সম্ভাব্য সব বিকল্প চেষ্টা করার আগ পর্যন্ত আমরা নিরলসভাবে কাজ চালিয়ে যাবো।’ তীব্র গরম আর উচ্চ আদ্রতার মধ্যে ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

কুকুর এবং শোনার যন্ত্র ব্যবহার করে বেঁচে থাকা মানুষের সন্ধান চলছে। তবে এখন পর্যন্ত জীবিত কাউকে শনাক্ত করা যায়নি। তবে হাল ছাড়তে নারাজ উদ্ধারকর্মীরা। সময় যতই বাড়ছে, আশাও ততই ক্ষীণ হয়ে আসছে। নিখোঁজদের উদ্ধারে এখন যেন মিরাকলই একমাত্র ভরসা।

/জেজে/
সম্পর্কিত
আমরা আক্রান্ত হয়েছি, ট্রাম্প বাণিজ্যযুদ্ধ শুরু করেছেন: কার্নি
মার্কিন নিষেধাজ্ঞায় সায় দিলে ‘শত্রু’ হবে: ইরান
আবারও হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দেখালেন ট্রাম্প
সর্বশেষ খবর
সূর্যগ্রহণের পর এবার আংশিক চন্দ্রগ্রহণের পালা
সূর্যগ্রহণের পর এবার আংশিক চন্দ্রগ্রহণের পালা
কংক্রিট মিক্সার ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
কংক্রিট মিক্সার ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
গ্যাসের সরবরাহ বেড়েছে, লোডশেডিংও কমে এসেছে: রিজভী
গ্যাসের সরবরাহ বেড়েছে, লোডশেডিংও কমে এসেছে: রিজভী
ধানমন্ডিতে গাড়ি আটকে ২ চিকিৎসকের ওপর হামলা: নেপথ্যে কী
ধানমন্ডিতে গাড়ি আটকে ২ চিকিৎসকের ওপর হামলা: নেপথ্যে কী
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর