বিরল রোগে আক্রান্ত সিআইএ-এর শতাধিক কর্মকর্তা!

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০২১, ১৭:৪৪আপডেট : ২৩ জুলাই ২০২১, ১৭:৪৪

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- সিআইএ-এর শতাধিক কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা ‘হাভানা সিনড্রোম’- এ ভুগছেন। বৃহস্পতিবার এমন দাবি করে উদ্বেগ জানিয়েছেন সংস্থাটির পরিচালক উইলিয়াম বার্নস।

হাভানা সিনড্রোম নিয়ে নড়েচড়ে বসেছে ওয়াশিংটন। সম্প্রতি দেশটি জানায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় মার্কিন কূটনীতিক ও অন্যান্য প্রশাসনিক কর্মীদের একাধিক স্বাস্থ্যজনিত ঘটনা তদন্ত করছে যুক্তরাষ্ট্র। জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর ২০ জনের বেশি কর্মকর্তার ‘হাভানা সিনড্রোম’-এর মতো উপসর্গের খবর বেরিয়েছে। 

এর মধ্যেই নতুন করে মস্তিষ্কের রহস্যময় রোগে আক্রান্ত মার্কিন কর্মকর্তাদের তথ্য ফাঁস করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সিএআইএ-এর পরিচালক বার্নস। যত দ্রুত সম্ভব এই রোগের কারণ খুঁজে বের করার কথা জানিয়েছেন তিনি। আক্রান্ত কর্মকর্তাদের যত্ন নেওয়ারও আশ্বাস দিয়েছেন বার্নস।

‘হাভানা সিনড্রোম’ মস্তিষ্কের একটি রহস্যময় রোগ। এটির কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তবে মার্কিন বিজ্ঞানীরা বলছেন, মাইক্রোওয়েভ তেজস্ক্রিয়তার কারণে এ রোগ দেখা দিতে পারে। ২০১৬-১৭ সালে প্রথম কিউবারে এই রোগ ধরা পড়ে।

ওই সময় হাভানায় নিযুক্ত মার্কিন ও কানাডার কূটনীতিকরা মাথা ঘোরা,ভারসাম্য হারানো, কানে কম শোনা এবং কোনও কিছু নিয়ে উদ্বেগের মতো উপসর্গ দেখা দেওয়ার অভিযোগ করেছিলেন। কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘সোনিক হামলা’ পরিচালনার অভিযোগ আনে। তবে হাভানা দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করে। এতে উভয় দেশের সম্পর্কে উত্তেজনা ছড়ায়।

এই রোগ নিয়ে সিআইএ’র পরিচালক বলেন, এই বিরল সিনডোর্ম তদেন্তর জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এছাড়া অসুস্থ কর্মকর্তাদের চিকিৎসায় মেডিকেল দলের আকার তিনগুণ পর্যন্ত বাড়ানো হয়েছে।

/এলকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী