বৃহস্পতির ‘চাঁদে’ রকেট পাঠাবে নাসা

বিদেশ ডেস্ক
২৪ জুলাই ২০২১, ১৬:৪৫আপডেট : ২৪ জুলাই ২০২১, ১৬:৪৫

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা বৃহস্পতি গ্রহের চাঁদ ইউরোপাতে এলন মাস্ক-এর স্পেস এক্স-এর রকেট পাঠানোর জন্য চুক্তি স্বাক্ষর করেছে। ইউরোপাতে বরফের নিচে তরল পানি রয়েছে কিনা তা জানতে বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য এই রকেট পাঠানো হবে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এখবর জানিয়েছে।

ইউরোপা ক্লিপার মিশনের চুক্তি অনুসারে রকেটি ২০২৪ সালের অক্টোবরে উৎক্ষেপণ করা হবে। চুক্তিটির অর্থমূল্য ১৭ কোটি ৮০ লাখ ডলার। এই মিশনে ব্যবহার করা হবে স্পেস এক্সের তৈরি ফ্যালকন হেভি রকেট। শুক্রবার নাসা এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

বৃহস্পতি গ্রহের এই চাঁদ পৃথিবী থেকে ৬৩০ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। ধারণা করা হচ্ছে, সেখানে পৌঁছাতে পাঁচ বছরের বেশি সময় লাগবে।

নাসা’র শীর্ষ বৈজ্ঞানিক উদ্যোগের একটি ইউরোপা। বরফের আস্তরণের নিচে বিপুল পরিমাণে লবন পানি রয়েছে বলে ধারণা করা হয়। ইউরোপা ক্লিপার মহাকাশ যানটি উপগ্রহটির উচ্চ রেজ্যুলেশনের ছবি তুলবে যাতে করে চাঁদটির গঠন ও ভূতাত্ত্বিক ক্রিয়া সম্পর্কে জানা যাবে। এছাড়া এটি হ্রদসহ সমুদ্রের গভীরতা ও লবণাক্ততা জানার চেষ্টা করবে।

সাম্প্রতিক বছরগুলোতে ক্যালিফোর্নিয়াভিত্তিক স্পেস এক্স নাসার পছন্দের ঠিকাদারে পরিণত হয়েছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কার্গো ও ক্রুদের পরিবহন করার কাজে কোম্পানিটির সঙ্গে একাধিক চুক্তি করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম