চূড়ান্ত হলো  বিল ও মেলিন্ডা গেটসের বিচ্ছেদ

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০২১, ০৭:৪৫ আপডেট : ০৩ আগস্ট ২০২১, ০৭:৪৫
image

বিশ্বের বৃহত্তম বেসরকারি দাতব্য ফাউন্ডেশনের দুই সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সোমবার আদালতের নথিতে এই বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কথা জানা গেছে বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

২৭ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটাতে গত ৩ মে বিচ্ছেদের আবেদন জানান বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। তবে তারা এক সঙ্গে মানবহিতৈষী কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। ওই সময়ে এই যুগল জানান, বৈবাহিক সম্পদ বন্টন নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছেন তারা।

সোমবার যুক্তরাষ্ট্রের সিয়াটলের কিং কাউন্টি সুপিরিয়র কোর্টের চূড়ান্ত বিচ্ছেদ আদেশেও ওই চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি। আদালত বলেছে, এই যুগলকে অবশ্যই বিচ্ছেদ চুক্তির শর্ত মানতে হবে।

বিশ্বের জন স্বাস্থ্য খাতের সবচেয়ে প্রভাবশালী ও ক্ষমতাধর শক্তি হয়ে উঠেছে সিয়াটল ভিত্তিক বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। গত দুই দশকে এই খাতে ফাউন্ডেশনটি পাঁচ হাজার কোটি ডলারেরও বেশি ব্যয় করেছে। দারিদ্র ও রোগ মোকাবিলায় বাণিজ্যিক এপ্রোচ নিয়ে এসেছে ফাউন্ডেশনটি।

ম্যালেরিয়া ও পোলিও নির্মূল, শিশু পুষ্টি এবং টিকাদান কর্মসূচির কারণে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। গত বছর প্রতিষ্ঠানটি করোনা সহায়তা হিসেবে ১৭৫ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

/জেজে/
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
মজুত জ্বালানি বাজারে ছাড়তে ফ্রান্স-জার্মানিকে নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি