যুক্তরাষ্ট্রে বন্যায় অন্তত ১৮ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২১, ০১:০৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০১:০৪
image

হারিকেন আইডার বয়ে আনা ভারি মৌসুমী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় যুক্তরাষ্ট্রে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। গাড়ি ভেসে যাওয়া, সাবওয়ে ডুবে যাওয়ার পাশাপাশি নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বিমান চলাচল।

নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডে ব্লাসিও বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সেখানে নয় জনের মৃত্যুর কথা নিশ্চিত করেন। রাতভর চেষ্টায় বন্যার পানিতে আটকে পড়া অগণিত মানুষকে গাড়ি ও সাবওয়ে থেকে উদ্ধার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে সাবওয়ে প্লাটফর্মে ঢুকে পড়ছে পানি। আর মানুষ নিজেদের ভবনেই হাঁটু পানিতে হাঁটছে। সড়কগুলো নদীতে পরিণত হয়ে গাড়ি ভেসে যাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করছেন বাসিন্দারা।

নিউ জার্সির এলিজাবেথ এলাকার একটি ভবন আট ফুট পানির নিচে তলিয়ে গেলে চার জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। এছাড়া নিউ জার্সির সমারসেট কাউন্টিতেও মৃত্যু হয়েছে আরও চার জনের।

চার মাত্রার হারিকেনের শক্তি নিয়ে আঘাত হানা আইডা কয়েকদিন আগেই লুইজিয়ানার দক্ষিণে তাণ্ডব চালায়। পরে এটি দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়। তবে তিন দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও এর প্রভাবে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম