ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত নিউ জার্সি ও নিউ ইয়র্ক পরিদর্শনে বাইডেন

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২১, ০৬:৪৭ আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫৩

শক্তিশালী ঘূর্ণিঝড় আইডায় ক্ষতিগ্রস্ত নিউ জার্সি ও নিউ ইয়র্ক পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে হতাহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ঘূর্ণিঝড় আইডাকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী করেন প্রেসিডেন্ট বাইডেন।

সম্প্রতি প্রবল ঘূর্ণিঝড় আইডার প্রভাবে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় যুক্তরাষ্ট্রের নিউ জার্সি, নিউ ইয়র্ক, লুইজিয়ানাসহ আরও বেশি কিছু জায়গা। ভেঙে যায় বহু ঘর-বাড়ি। বিচ্ছিন্ন হয়ে পড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে যান জো বাইডেন।

সামনের ঝড় মোকাবিলায় নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের অবকাঠামো মজবুত করে তৈরি করতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

নিউজ সার্জিতে এক ব্রিফিং-এ তিনি বলেন, দেশের প্রতিটি জায়গায় অতিরিক্ত তাপমাত্রা বয়ে যাচ্ছে। আমরাই পারি খারাপ পরিস্থিতি ঠেকাতে। 

ঘূর্ণিঝড় আইডার আঘাতে নিউ জার্সিতে ২৭ জন মারা গেছেন। আর নিউ ইয়র্কে ১৩। অঙ্গরাজ্যটির প্রশাসন জানিয়েছে এখনও ৪ জন নিখোঁজ।

/এলকে/
সম্পর্কিত
যুদ্ধ শেষ করতে পরমাণু সমৃদ্ধকরণ কমাতে হবে ইরানকে: ভ্যান্স
‘ফ্রান্স দখল করতে চায় ইসলাম’, ট্রাম্পের দাবি
তুই তার কে? মেয়ে না প্রেমিকা?
সর্বশেষ খবর
রাষ্ট্রপতির সিল-স্বাক্ষর জাল করে কমিটি অনুমোদনের চেষ্টা, গ্রেফতার ২
রাষ্ট্রপতির সিল-স্বাক্ষর জাল করে কমিটি অনুমোদনের চেষ্টা, গ্রেফতার ২
কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে
মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন
মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই