একসঙ্গে শ্রদ্ধা জানালেন বাইডেন, ওবামা ও ক্লিনটন

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৫ আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৮

ঐক্য প্রদর্শনে ৯/১১ হামলার বিশ বছর পূর্তিতে নিউ ইয়র্কে ন্যাশনাল সেপ্টেম্বর ১১ মেমোরিয়ালে হাজির হয়েছেন সাবেক তিন মার্কিন প্রেসিডেন্ট ও তাদের স্ত্রীরা। স্মরণকালের ভয়াবহ হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক সঙ্গে দাঁড়িয়ে নিরবতা পালন করেন।

দুই দশক আগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধসে পড়ার স্থানে জড়ো হন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিনটন। তাদের সবার পরনে ছিল নীল রঙের রিবন। নিরবতার মাধ্যমে শ্রদ্ধা জানাতে তারা সবাই বুকে হাত রেখে দাঁড়ান। সেখানে জড়ো হন কয়েক হাজার মার্কিন জনগণ। অনেকের হাতে ছিল নিহত স্বজনের ছবি।

শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগে হামলায় যেভাবে বিমান উড়েছিল সেভাবে একটি উড়োজাহাজ উড়ে যায়। তখন বাইডেন আকাশের দিকে তাকান। ৯/১১ হামলার সময় একজন সিনেটর ছিলেন তিনি। এবার প্রথমবারের মতো কমান্ডার ইন চিফ হিসেবে তিনি দিনটি পালন করছেন।

শনিবার তিনটি হামলাস্থলে হাজির হয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবেন মার্কিন প্রেসিডেন্ট।

/এএ/
সম্পর্কিত
ওপেনএআই-এ গোপন নজরদারি: গ্রেফতার প্রকৌশলী কে এই আলফোজান
‘আমার প্রেসিডেন্ট… দুঃখিত, আমার স্বামী’, প্রথম ব্রিফিংয়েই বিব্রত ট্রাম্পের প্রেস সচিব
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এবার বাড়তি সহায়তা চাই: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও
ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা