সবচেয়ে সাদা রঙ আবিষ্কার, হবে এসির বিকল্প!

বিদেশ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৫

যুক্তরাষ্ট্রের পুর্দু ইউনিভার্সিটির গবেষকরা তৈরি করলেন বিশ্বের সবচেয়ে সাদা রঙ। এ রঙ এতটাই চোখ ধাঁধানো যে ‘সবচেয়ে সাদা’ হিসেবে এর নাম উঠেছে গিনেজ বুকে। তবে কৃতিত্বটা এখানেই শেষ নয়। গবেষণায় দেখা গেলো এই রঙ বাড়ির ছাদ ও দেয়ালে ব্যবহার করা হলে তা সূর্যের তাপ ও ইনফ্রারেড প্রতিফলিত করবে সবচেয়ে বেশি। যার ফলে এয়ারকন্ডিশনার চালাতে হবে কম, বাঁচবে বিদ্যুৎ।

পুর্দু ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আবিষ্কার করা এ রঙ নিয়ে গবেষক জিউলিন রুয়ান জানালেন, ‘এ প্রকল্প সাত বছর আগে শুরু করেছিলাম। জ্বালানি বাঁচানো ও জলবায়ু পরিবর্তনের বিষয়টাকে মাথায় নিয়েই কাজটা শুরু করেছিলাম।’

গবেষণায় দেখা গেছে এ রঙ ৯৮ দশমিক ১ শতাংশ সূর্যের বিকিরণ প্রতিফলিত করতে পারে। বাজারের প্রচলিত সাদা রঙ যেখানে ৮০-৯০ শতাংশ প্রতিফলিত করে।

সবচেয়ে সাদা রঙ আবিষ্কার, হবে এসির বিকল্প!

তবে নতুন আবিষ্কৃত রঙটির বিশেষত্ব হলো এটি ইনফ্রারেড তাপও প্রবেশ করতে দেবে না। যে কারণে ছাদে ও দেয়ালে এ রঙ ব্যবহার করা হলে ঘরের ভেতরটা প্রাকৃতিকভাবেই ঠান্ডা হতে থাকবে। পরীক্ষায় দেখা গেছে এক হাজার বর্গফুট এলাকায় এ রঙের প্রলেপ দেওয়া হলে তা এয়ারকন্ডিশনারের ১০ কিলোওয়াট বিদ্যুৎ বাঁচাতে পারবে।  

ইউএসএ টুডের খবরে জানা গেলো, উজ্জ্বল এ রঙের সবচেয়ে সাদা হওয়ার পেছনে রয়েছে দুটি কারণ। প্রথমত-ব্যারিয়াম সালফেটের একটি নির্দিষ্ট ঘনত্ব ও রাসায়নিকটির অণুগুলোর ভিন্ন ভিন্ন আকৃতি।

এ রঙ বাজারে আনতে পুর্দু ইউনিভার্সিটির গবেষকরা এরইমধ্যে একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে এসেছেন।

সূত্র: ইউএসএ টুডে

/এফএ/
সম্পর্কিত
নাহিদকে ধন্যবাদ জানালেন মার্কিন রাষ্ট্রদূত 
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙলো হামের প্রাদুর্ভাব, বাড়ছে ঝুঁকি
সর্বশেষ খবর
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা