মহাকাশ ঘুরে পৃথিবীতে ফিরলেন চার পর্যটক

বিদেশ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১১:০৬

মহাকাশ ভ্রমণে নতুন মাইলফলক স্পর্শ করলো চার পর্যটক। কক্ষপথে তিনদিন ভ্রমণ শেষে শনিবার নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ঐতিহাসিক সফর শেষে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (১৮ সেপ্টেম্বর) আটলান্টিক মহাসাগরে স্পেসএক্স-এর ক্যাপুসলে করে অতরণ করতে দেখা যায় তাদের।

পরে একটি বোটে করে তাদের তীরে নিয়ে আসেন সংশ্লিষ্টরা। আর মহাকাশ থেকে ফেরার দৃশ্য সরাসরি সম্প্রচার করে স্পেসএক্স। সাধারণ পর্যটক হিসেবে মহাকাশ ও পৃথিবীর কক্ষপথে ভ্রমণ এটিই প্রথম।

এর আগে, গত বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ৪ জনকে নিয়ে কক্ষপথের উদ্দেশে রওনা হয় স্পেসএক্সের ফ্যালকন নাইন রকেট। এই মহাকাশ যাত্রার নাম দেওয়া হয় ‘ইন্সপিরেশন ফোর’।

স্পেসএক্স-এর ক্যাপসুলে চেপে ফিরলেন চার পর্যটক

এটি ছিল প্রথম পূর্ণাঙ্গ বাণিজ্যিক ফ্লাইট। ধনকুবের এলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স’র রকেট। মিশনে ধনকুবের জ্যারেড আইজ্যাকম্যানের নেতৃত্বে আরও তিন সাধারণ যাত্রী অংশ নেন। এই তিনজন হলেন, পেডিয়াট্রিক ক্যানসার থেকে বেঁচে যাওয়া ২৯ বছর বয়সী হেইলি আর্সেনউক্স। দ্বিতীয়জন মার্কিন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ক্রিস সেমব্রোস্কি। তৃতীয় ব্যক্তি ৫১ বছর বয়সী ভূতত্ত্ববিদ সিয়ান প্রক্টর। 

ড্রাগন ক্যাপসুলে চেপে ৫৩৮ কিলোমিটার উচ্চতায় ঘুরে আসেন তারা। চার পর্যটক ঘণ্টায় ১৭ হাজার পাঁচশ মাইল বেগে পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করতে সক্ষম হন।

/এলকে/
সম্পর্কিত
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ‘সম্ভাব্য যুদ্ধাপরাধ’: জাতিসংঘ
পৃথিবী কি একই সঙ্গে গোল ও চ্যাপ্টা হচ্ছে?
হরমুজে মার্কিন জাহাজে ইরানের হামলা, আহত কয়েকজন
সর্বশেষ খবর
হুথি হামলার পর মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে: পকিস্তান
হুথি হামলার পর মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে: পকিস্তান
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
এইচআইভি সংক্রমণ বাড়ায় ফিজিতে জরুরি অবস্থা ঘোষণা
এইচআইভি সংক্রমণ বাড়ায় ফিজিতে জরুরি অবস্থা ঘোষণা
আইনজীবীকে পুলিশে দিলো জনতা, পরে সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে
আইনজীবীকে পুলিশে দিলো জনতা, পরে সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?