মোদি-কমলার বৈঠক, পাকিস্তানকে সন্ত্রাসীদের সমর্থন বন্ধ করা উচিত: কমলা

বিদেশ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৪আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৩

যুক্তরাষ্ট্রে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে প্রথমবার সাক্ষাৎ হয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। হোয়াইট হাউসে এক ঘণ্টার বৈঠকে দিল্লি-ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্ক, আফগানিস্তান ও পাকিস্তানের প্রসঙ্গসহ নানা বিষয়ে কমলার সঙ্গে আলোচনা হয় মোদির।

আলোচনা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানান, পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী কার্যক্রমে সমর্থন দিয়ে আসায় প্রধানমন্ত্রী মোদি মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলার কাছে উদ্বেগ প্রকাশ করেন। কমলা হ্যারিস প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সহমত পোষণ করেন যে ভারত বিগত কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের শিকার হয়ে এসেছে। এই ধরণের সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি পাকিস্তানের সমর্থনকে লাগাম টানার কথাও বলেন তিনি। বিষয়টির উপর নজরদারি চালানোর প্রয়োজনীয়তা সম্পর্কে প্রধানমন্ত্রীর সাথে একমত হন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

কমলা পাকিস্তানকে পদক্ষেপ নিতে বলেছেন যাতে সন্ত্রাসী গোষ্ঠীগুলো মার্কিন নিরাপত্তা এবং ভারতের নিরাপত্তার উপর প্রভাব না ফেলে।

বৈঠক প্রসঙ্গে শ্রিংলা আরও জানান, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ভাইস প্রেসিডেন্ট কমলার বৈঠকে উষ্ণতা ও সৌহার্দ্যের প্রতিফলন ঘটে। আলোচনায় সন্ত্রাসবাদের সমস্যা ছাড়াও উঠে আসে কোভিড, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি খাতে সহযোগিতাসহ সাইবার নিরাপত্তার বিষয়।

এদিকে গত জুনে ভারতে করোনার চূড়ান্ত অবস্থায় যুক্তরাষ্ট্রের সহায়তার কথা মনে করিয়ে কমলা হ্যারিসকে ধন্যবাদ জানান মোদি। বলেন, বিপদের সময় ভারতের পাশে দাঁড়িয়ে সত্যিকারের বন্ধুত্বের পরিচয় দিয়েছেন। ভারত সব সময় তা মনে রাখবে বলেও কৃতজ্ঞতা প্রকাশ করেন নরেন্দ্র মোদি।

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের