তালেবানকে না জানিয়ে আফগানিস্তানে জঙ্গিদের বিরুদ্ধে হামলা চালাবে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৩আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২৩:০২

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, আফগানিস্তানে সন্ত্রাস দমনে বিমান হামলা চালাতে তালেবানের সঙ্গে সমন্বয়ের প্রয়োজনীয়তা তাদের নেই। শনিবার পেন্টাগনের প্রেস সচিব জন কিরবি এ মন্তব্য করেছেন।

জন কিরবি বলেন, যেকোনও সন্ত্রাস দমন অভিযান পরিচালনার প্রয়োজনীয় সব এখতিয়ার আমাদের রয়েছে। আমরা আত্মবিশ্বাসী যে এই সামর্থ্যের ফলে নির্দিষ্ট স্থানে বিমান হামলা চালাতে আলোচনা না করেই তা বাস্তবায়ন করা যাবে। তালেবানের সঙ্গে আকাশসীমা ব্যবহারের আলোচনার কোনও প্রয়োজন নেই। এমন বিমান হামলা চালাতে অনুমোদন চাওয়ার মতো কোনও বিষয় ভবিষ্যতেও আমরা প্রত্যাশা করছি না।

আফগানিস্তানে যুদ্ধ করা বিদেশি শক্তিদের কাছে তালেবান ক্ষতিপূরণ দাবি করার একদিন পর পেন্টাগন এ কথা জানালো। এছাড়া তালেবান বলে আসছে, আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের নাক গলানো উচিত না।

তালেবান সরকারের সাংস্কৃতিক কমিশনের জাভেদ সার বলেন, যুক্তরাষ্ট্র যেন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য না করে তা আমরা চাই। তারা কাবুলে বিমান হামলা চালিয়েছে এবং এতে শিশুসহ বেসামরিক নিহত হয়েছে।

২৯ আগস্ট আইএস জঙ্গিদের টার্গেট করে কাবুলে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। যদিও পরে জানা গেছে, এতে বেসামরিক ও শিশু নিহত হয়েছে। পেন্টাগন এ ঘটনায় ক্ষমা চেয়েছে। সূত্র: এনডিটিভি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের