বছর বছর নেওয়া লাগতে পারে করোনা টিকা, বলছেন ফাইজার সিইও

বিদেশ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৫

ফার্মা জায়ান্ট ফাইজার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং চেয়ারম্যান অ্যালবার্ট বৌরলা বলেছেন, মহামারি কাটিয়ে জনজীবন স্বাভাবিক হতে এক বছর সময় লাগতে পারে এবং প্রতি বছর কোভিড টিকা নেওয়া প্রয়োজন হতে পারে। রবিবার তিনি মার্কিন সংবাদমাধ্যম এবিসি’র দিজ উইক অনু্ষ্ঠানে এসব কথা জানান।

অ্যালবার্ট বৌরলা বলেন, আমি মনে করি এক বছরের মধ্যে জীবন স্বাভাবিকতায় ফিরবে। স্বাভাবিক জীবনেও সতর্কতা বজায় রাখতে হবে। নতুন ভ্যারিয়েন্ট আসবে না বলে আমি মনে করি না। আমি মনে করি না টিকা ছাড়া আমরা জীবন যাপন করতে পারব।    

আরেক টিকা উৎপাদনকারী মডার্নার সিইও স্টেফানে ব্যানসেলও বলেছেন, জীবনযাত্রা স্বাভাবিক হতে এক বছর লাগতে পারে বলে আমি মনে করি।

ফাইজার সিইও মনে করেন, জীবন স্বাভাবিক রাখতে হয়ত প্রতি বছর করোনাভাইরাসে টিকা নেওয়া প্রয়োজন হতে পারে। তিনি বলেন, আমার কাছে পরিস্থিতিটা এমনই। কারণ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং নতুন নতুন ভ্যারিয়েন্টের উদ্ভব হতে পারে। এছাড়া আমাদের টিকাগুলোর সুরক্ষা অন্তত এক বছর টিকছে। আমি মনে করি পরিস্থিতি এমন হতে পারে যে, আমাদের প্রতি বছর টিকা নেওয়া লাগতে পারে। কিন্তু এমনটি ঘটবে কিনা তা আমরা জানি না। আমাদের অপেক্ষা এবং তথ্য পর্যালোচনা করা প্রয়োজন।

শুক্রবার যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ সিডিসি উচ্চ ঝুঁকিতে থাকা মানুষদের জন্য ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত টিকা বুস্টার ডোজ হিসেবে প্রয়োগের অনুমতি দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুস্টার ডোজের বিপক্ষে অবস্থান নিয়েছে। সূত্র: সিএনবিসি

/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ