যুক্তরাষ্ট্রে ডাক বিভাগের ৩ কর্মীকে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
১৩ অক্টোবর ২০২১, ০৫:৫৫আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ০৭:৪৮

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ডাক বিভাগের ৩ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় মঙ্গলবার রাজ্যের মেমফিস শহরের অরেঞ্জ মাউন্ড ডাক পোস্ট অফিসে গুলি চালায় হামালকারীরা। এ ঘটনা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)।

এ ঘটনায় পোস্টাল সার্ভিসের আইন প্রয়োগকারী বাহিনী ইউএস পোস্টাল ইন্সপেকশন সার্ভিস ফক্স নিউজকে জানিয়েছে, মেমফিসের পুলিশ বিভাগ এবং এফবিআইয়ের দল যৌথভাবে তদন্ত শুরু করেছে। ফক্স নিউজের খবরে জানা গেছে, সন্দেহভাজন হামলাকারী পোস্ট অফিসেই কাজ করতেন। তবে সে এখনও আটক হয়নি।

হামলার পর ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। একইসঙ্গে হামলাকারীকে ধরতে অভিযান চালাচ্ছে। যেখানে হামলা হয়েছে ওই এলাকা এখন ঝুঁকি মুক্ত বলে নিশ্চিত করেছে নিরাপত্তা বাহিনী। মেমফিসে যে ঘটনা ঘটেছে তার জন্য বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে পুলিশ বিভাগ। 

যুক্তরাষ্ট্রে প্রায় গোলাগুলির ঘটনা ঘটে। সাধারণ মানুষের উপর অস্ত্র নিয়ে বন্দুক হামলার ঘটনা যুক্তরাষ্ট্রে গত কয়েক বছরে উদ্বেগজনক হারে বেড়েছে।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম