চলে গেলেন প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০২১, ১৮:৪১আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৯:০৪

যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল মারা গেছেন। কোভিড পরবর্তী জটিলতায় ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার পরিবার জানিয়েছে, ‘কলিন পাওয়েল আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। আমরা একজন অসাধারণ মানুষ, প্রেমময় স্বামী, বাবা, দাদা এবং মহান আমেরিকানকে হারিয়েছি’। তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে তিনি করোনার টিকাও নিয়েছিলেন।

কলিন পাওয়েল বিংশ শতাব্দীর শেষ এবং একবিংশ শতাব্দীর শুরুতে মার্কিন রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি দীর্ঘদিন রিপাবলিকান দলে ছিলেন। তিনিই একমাত্র আফ্রিকান আমেরিকান যিনি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান ছিলেন।

তিনি ১৯৮৭ থেকে ১৯৮৯ পর্যন্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ১৯৮৯-তে সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশের অধীনে জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যানের দায়িত্ব পান কলিন পাওয়েল। আর ২০০১ সালে প্রেসিডেন্ট জুনিয়র বুশ তাকে পররাষ্ট্রমন্ত্রীর পদে মনোনীত করেন।

/এলকে/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি